কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি

ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি
টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থাড। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সফলতার কারণে আপাতত হাত বাঁধা পড়েছে ইরানের। কিন্তু মধ্যপ্রাচ্যের রুগ্‌ণ অর্থনীতির দেশ ইয়েমেনকে চোখ রাঙাতে পারছে না ইসরায়েল। আসলে ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। সেই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বি টিম হয়ে উঠেছে ইয়েমেন।

শত শত কিলোমিটার দূর থেকেও ইসরায়েলে চালাচ্ছে হামলা। আবার সাগরপথেও ইসরায়েলের জন্য ত্রাস হয়ে উঠেছে ইয়েমেন।

ইসরায়েল ও ইয়েমেনের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে সৌদি আরব। ইয়েমেনে হামলা চালাতে গেলে সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে। আর সেই সুযোগটাকেই লুফে নিয়েছে ইয়েমেন। ভৌগোলিক দূরত্বের এই প্রাচীর দেশটিকে দিচ্ছে বাড়তি সুবিধা। ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও প্রায়ই ইয়েমেনে হামলা চালাচ্ছে কিন্তু তাতেও বৈচিত্র্যপূর্ণ ভূগঠনের দেশ ইয়েমেনকে দমানো যাচ্ছে না। তাই শেষমেশ ইসরায়েলকে বাঁচাতে দেশটিতে অত্যাধুনিক থাড প্রযুক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

আয়রন ডোম আগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েল যখন ভেবেছে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বিজয় হয়েছে, তখন একের পর এক মিসাইল ছুড়ছে ইয়েমেন। সেসব মিসাইল ঠেকাতে গিয়ে যেন কাজই করছে না ‘ক্লান্ত’ আয়রন ডোম। বন্ধুর বিপদ দেখে ইসরায়েলে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে কাজ হচ্ছে এই টোটকাও।

গত বছরের অক্টোবরেই ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থাড। কিন্তু গত সপ্তাহে প্রথমবার এর ব্যবহার করা হয়। তবে অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ছোড়া মিসাইলের কাছে ব্যর্থ হয়েছে। ঠেকাতে পারেনি কয়েকশ’ কিলোমিটার থেকে ছুটে আসা মিসাইল।

ইরানভিত্তিক গণমাধ্যম তেহরান টাইমস ইয়েমেনের বিদ্রোহীদের বরাতে এ খবর জানিয়েছে। ইয়েমেনের বিদ্রোহীরা বলছে, তাদের ছোড়া মিসাইল রুখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের থাড প্রযুক্তি। এমন দাবি সত্য হলে, দুঃসময় অপেক্ষা করছে ইসরায়েলের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X