কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার একটি জাহাজ। ছবি : সংগৃহীত
লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার একটি জাহাজ। ছবি : সংগৃহীত

ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র। বিষয়টি স্বীকার করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। এই খবর জানিয়েছে দ্য জাপান টাইমস।

ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় ইয়েমিনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ বিষয়ে মাইক ওয়াল্টজ বলেন, ‘ইয়েমেনিদের হামলার ফলে তিন-চতুর্থাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।’

ওয়াল্টজ সিবিএস নিউজকে জানিয়েছেন, ৭৫ শতাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে। তিনি আরও জানিয়েছেন : ‘তাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের কাছের প্রণালি দিয়ে গিয়েছিল তখন এটি ২৩ বার আক্রমণের শিকার হয়েছে।’

মঙ্গলবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি জুলফিকার-টাইপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ফিলিস্তিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। আরেকটি অভিযানে ইয়েমেনি নৌ, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান এবং এর সাথে থাকা আরও কয়েকটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ইয়েমেনে মার্কিন বিমান হামলার একটি পরিকল্পনা ব্যাহত হয়েছে। ২০২৩ সালের শেষে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হুতিরা এ পর্যন্ত জাহাজ চলাচলের রুটে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে এই সামরিক তৎপরতা জোরদার করা হবে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হুথিদের এই হামলার দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে গত কয়েক মাসে লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলে হুথি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যপথে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন নৌবাহিনী পূর্ববর্তী কয়েকটি হামলা প্রতিহত করার কথা স্বীকার করলেও এবারের ঘটনা নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি।

এর আগে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের আগে ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভেতরেই ভূপাতিত হয় এবং ধ্বংসস্তূপের টুকরো দেশটির ভূখণ্ডে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X