কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় কেউই এখন ‘ঠিকমতো খাবার পাচ্ছে না’

চরম দুঃসহ অবস্থার মধ্যে রয়েছে গাজাবাসী। ছবি: রয়টার্স
চরম দুঃসহ অবস্থার মধ্যে রয়েছে গাজাবাসী। ছবি: রয়টার্স

ইসরায়েলের অবরোধের কারণে গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট চলছে। মানুষ প্রতিদিন ন্যূনতম খাদ্যের জন্যও সংগ্রাম করছে। গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) ভারপ্রাপ্ত পরিচালক স্যাম রোজ এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি গাজা থেকে যুক্তরাজ্যে ফিরে আসা স্যাম রোজ বলেন, ‘সত্যিই কেউই এখন পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না।’

তিনি জানান, শিশুদের মধ্যে অপুষ্টির হার ভয়াবহভাবে বেড়েছে। মানুষ প্রতিদিন চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সামান্য খাবারের খোঁজ করছে, এবং দীর্ঘ সময় ধরে খাদ্যহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছে।

রোজ বলেন, ‘তারা এখন দুর্ভিক্ষে আছে কি না, সেটা আলোচনার বিষয় নয়—তারা চরম দুঃসহ অবস্থার মধ্যে রয়েছে এবং নিজেরা এর কিছুই পরিবর্তন করতে পারছে না।’

বিশেষ করে শিশুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, জীবনের প্রথম দুই বছরে যদি তারা প্রয়োজনীয় পুষ্টি না পায়, তাহলে তাদের অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে অকার্যকর হয়ে যেতে পারে, ত্বক শুকিয়ে যায় এবং তারা মৃত্যুর দিকে ধাবিত হয়।

স্যাম রোজ বলেন, ‘গত ১৬ মাস ধরে আমরা গাজায় এমন করুণ দৃশ্যই দেখে যাচ্ছি।’

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি এই হামলাকে ‘ফিলিস্তিনি নির্মূল যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছে।

হামাস দাবি করেছে, ইসরায়েলি বাহিনী গাজা, রাফাহ, খান ইউনুস, দেইর আল-বালাহ ও গাজা সিটির তুফফাহ এলাকায় বর্বর গণহত্যা চালিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই হামলা চালিয়ে যেতে পারছে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণেই।

বিবৃতিতে হামাস বলেছে, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের হাতে সংঘটিত ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি দায়ী।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকেও মৃত বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X