কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠালো ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, মূলত উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শের জন্য রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।

প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের ওপর জাতিসংঘের প্রত্যাহারকৃত নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়েছে। আর এই পদক্ষেপের পেছনে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল ইউরোপীয় তিন দেশের।

এর আগে ইরানের ওপর নিষেধাজ্ঞা ৬ মাস স্থগিতের জন্য জোর প্রচেষ্টা চালায় রাশিয়া ও চীন। তাতে তাদের আনা প্রস্তাব ব্যর্থ হওয়ার একদিন পর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিল পাস হয়। ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের প্রস্তাব কেবল চারটি দেশের সমর্থন পেয়েছিল, ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের পথ উন্মুক্ত হয়।

উল্লেখ্য, এক মাস আগেই ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার জন্য প্রচেষ্টা শুরু করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তাদের অভিযোগ, ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যথেষ্ট স্বচ্ছতা দেখায়নি, বিশেষ করে জুন মাসের ১২ দিনের সংঘর্ষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় নেওয়া পদক্ষেপগুলো ছিল চুক্তির খেলাপ।

জানা গেছে, পুনর্বহাল হওয়া নিষেধাজ্ঞাগুলো রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আওতায় ইরানের সঙ্গে পারমাণবিক, সামরিক, ব্যাংকিং ও শিপিং শিল্পে বৈশ্বিক সহযোগিতা বন্ধ হয়ে যাবে। বাজারে এর প্রভাব পড়েছে; ইতোমধ্যে ইরানের মুদ্রা রিয়ালের দরপতন শুরু হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) শুক্রবার জানিয়েছে, চলতি সপ্তাহেই ইরানের কিছু স্থানে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে এটি স্পষ্ট করা হয়নি যে এই পরিদর্শনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের শিকার সাইটগুলো অন্তর্ভুক্ত ছিল কি না।

নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই চাপকে ব্যবহার করে ধর্মনিরপেক্ষ সরকারের ওপর আঘাত করতে চাচ্ছে। তারা চায়না কোনো চুক্তি হোক। তিনি সাংবাদিকদের বলেন, ‘পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ সমাধানের উদ্দেশ্য থাকলে আমরা সহজেই তা করতে পারতাম।’ তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে আরও বলেন, তারা ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোকে কোনো সমঝোতায় পৌঁছাতে বাধা দিচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X