কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:২৮ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

গাজায় অভিযানের শেষ নিয়ে যা বললেন নেতানিয়াহু

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত স্থাপনা। ছবি : রয়টার্স
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত স্থাপনা। ছবি : রয়টার্স

তিন মাস পেরিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। দেশটির সেনারা গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সব ঘাঁটি নিঃশেষ করে দেওয়ার দাবি করেছে। এমন পরিস্থিতিতে গাজায় অভিযান কবে শেষ হবে তা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার নেতানিয়াহু বলেন, গাজায় ইসরায়েল তাদের ক্যাম্পেইন অব্যাহত রাখবে। হামাসকে নির্মূল ও জিম্মিদের ফেরাতে এ অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া যতক্ষণ গাজাকে ইসরায়েলের জন্য হুমকির কারণ বলে মনে করা হবে ততক্ষণ অভিযান পরিচালনা করা হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের যতক্ষণ বিজয় পুরোপুরি অর্জন না হয় ততক্ষণ সবকিছুকে একপাশে রেখে দিতে হবে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীদের এখন আর কোনো কমান্ডার নেই। তারা এখন এলোমেলোভাবে কমান্ডার ছাড়াই অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে আট হাজার সেনা হত্যা করেছে। তবে তার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন দক্ষিণ ও সেন্ট্রাল গাজায় হামাসকে নির্মূলের ওপর জোর দিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া শনিবার মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X