কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৭ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার

সেনাদের সঙ্গে আলোচনায় চিন্তিত নেতানিয়াহু। পুরোনো ছবি
সেনাদের সঙ্গে আলোচনায় চিন্তিত নেতানিয়াহু। পুরোনো ছবি

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের নিজ রাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সমান আনুগত্য পোষণ করতে হয়; এমন একটি ধারণা প্রচলিত। প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ইহুদি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডেও এই চরিত্রই ফুটে উঠে প্রবলভাবে।

ঠিক এই মুহূর্তে যখন ইরান-ইসরায়েল যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব, তখন শিয়া মুসলিম অধ্যুষিত ও প্রবল ইসরায়েলবিরোধী রাষ্ট্র ইরানের ইহুদি সম্প্রদায় তেলআবিবের বিরুদ্ধে তেহরানের পদক্ষেপকেই সমর্থন করছে।

এক সাক্ষাৎকারে দেশটির সংসদের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হোমায়ুন সামিয়াহ নাজাফ-আবাদি এমনটাই জানান।

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে অনেক ইহুদিই ফিলিস্তিনে বর্বর ইহুদিবাদী আগ্রসনের বিরুদ্ধে। যদিও বিভিন্ন দেশের সরকার ও সংস্থাগুলো ইহুদি সম্প্রদায়কে শতভাগ সমর্থন করে।’

তিনি আরও বলেন, ‘তবে ইরানের ইহুদিরা নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমরা ইসলামিক রিপাবলিক অব ইরানকে শতভাগ সমর্থন করি এবং আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা মেনে চলি।’

হোমায়ুন সামিয়াহ নাজাফ-আবাদি। ছবি : সংগৃহীত

ইহুদি এ নেতা জানান, নিজেকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার রয়েছে ইরানের। বিশ্বের যে কোনো দেশে ইরানি দূতাবাসে হামলা করা মানেই ইরানের মাটিতে হামলা করা। ইরানের এ হামলার জবাব দেওয়ার বৈধতা রয়েছে, যদি ইরান এ হামলার জবাব না দেয় তবে এটা ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলবে।

সাক্ষাৎকারে নাজাফ-আবাদি জানান, কয়েক মাস ধরেই তেহরানের স্বার্থে আঘাত করে যাচ্ছে তেলআবিব। এমনকি তারা ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যা করে যাচ্ছে।

তিনি জানান, ইসরায়েল যদি বুদ্ধিমান হয় তবে ইরানের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাবে না। যদি তারা সংঘাতকে আরও উসকে দিতে চায় তবে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে পড়বে।

ইরানি এ ইহুদি নেতা জানান, গেল বছরের ৭ অক্টোবরের আগেই ইসরায়েল গাজা আক্রমণ করতে চেয়েছিল। ওই দিন হামাসের আক্রমণের ঘটনাকে উপত্যকাটিতে হামলা চালানোর জন্য অজুহাত হিসেবে ব্যবহার করেছে।

হামাসের হামলার পাল্টা প্রতিক্রিয়া বেশ নৃশংস হলেও বিশ্ব নেতারা ইসরায়েলের নিন্দা করতে ব্যর্থ হয়েছে বলে জানান নাজাফ-আবাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১০

একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

১১

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১২

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৩

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৪

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৫

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৬

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৮

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

১৯

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

২০
X