কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ

সংসদে দেখানো হলো এলিয়েনের দেহাবশেষ

সংসদে দেখানো হলো এলিয়েনের দেহাবশেষ

নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো মেক্সিকো। দেশের সংসদ কংগ্রেসে দেখানো হয়েছে তথাকথিত এলিয়েন বা ভিনগ্রহী প্রাণীর দেহাবশেষ। তা-ও আবার একটি নয়, দুই দুইটি।

দেশের সংসদে এমন ঘটনার পরপর মেক্সিকোজুড়ে বিভিন্ন জল্পনা ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন করছেন, তাহলে কি সত্যি সত্যি এলিয়েন আছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট-এর খবরে বলা হয়েছে, বুধবার (১৩ সেপ্টেম্বর) মেক্সিকোর সংসদে তথাকথিত দুটি ছোট আকারের এলিয়েনের মৃতদেহ প্রদর্শন করা হয়। এই দুটি দেহাবশেষ পেরুর কুসকো থেকে উদ্ধার করা। এ ঘটনার পরপর আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও গবেষকদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাংবাদিক ও ইউফোলজিস্ট জেইম মৌসান এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি জানান, মমি করা এসব দেহাবশেষ মানুষের পার্থিব বিবর্তনের কোনো অংশ নয়। এদের ডিএনএর প্রায় এক তৃতীয়াংশ এখনো অজানা।

তবে তার এসব দাবি এখনো প্রমাণ করা যায়নি। এর আগেও তিনি এ ধরনের দাবি করেছিলেন। যদিও পরবর্তীতে সেগুলো খারিজ হয়ে যায়।

বুধবারের গণশুনানিতে এলিয়েনের দেহাবশেষ প্রদর্শেনর আগে ইউএফও এবং আকাশে ব্যাখ্যাতীত ঘটনা বা আনএক্সপ্লেইনড এরিয়াল ফেনামেননের (ইউএএফ) বেশ কয়েকটি ভিডিও দেখান মৌসান। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সরকারি কর্মকতারা এসব ভিডিও উপস্থিত থেকে দেখেছেন।

মৌসান বলেন, এসব নমুনা আমাদের পার্থিব বিবর্তনের কোনো অংশ নয়। ইউএফও-এর ধ্বংসাবশেষ থেকেও এগুলো উদ্ধার হয়নি। এগুলো খনিতে পাওয়া যায়, যা পরে জীবাশ্মে পরিণত হয়।

তিনি আরও জানান, এসব নমুনা অটোনোমাস ন্যাশনাল ইউনিভার্সিটি অব মেক্সিকোর বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন। অন্যান্য ডিএনএ নমুনার সঙ্গে তুলনার পর দেখা যায়, এদের ৩০ শতাংশের ডিএনএ সম্পর্কে মানুষ কিছু জানে না।

আমেরিকান ফর সেফ অ্যারোস্পেসের নির্বাহী পরিচালক এবং সাবেক নৌকর্মকর্তা রায়ান গ্রেভসও এই প্রদর্শনী দেখেছেন। এর আগে চলতি বছরের শুরুর দিকে তিনিও মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ইউএএফর হুমকির বিষয়টি কংগ্রেসে তুলে ধরেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও রাজনীতিতে অংশগ্রহণ সীমিত

প্রথম সম্মানীর টাকায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন এমপি সালমান ওমর

শিক্ষামন্ত্রীর নির্দেশে পরীক্ষায় ফেরার সুযোগ পেলেন সেই ৮ শিক্ষার্থী

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

১০

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

১১

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

১২

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৩

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

১৪

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১৫

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

১৬

স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

১৭

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

১৮

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৯

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X