বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অতি দুঃসাহসই কাল হলো ডেয়ারডেভিল রেমি লুসিডির

রেমি লুসিডি। ছবি : সংগৃহীত
রেমি লুসিডি। ছবি : সংগৃহীত

কোনো ধরনের সুরক্ষা ছাড়াই বহুতল ভবনের এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে বেড়াতেন রেমি লুসিডি। দুঃসাহসী এই স্টান্ট খেলাই তার নেশা। এর মাধ্যমে পেয়েছেন বিশ্বজোড়া খ্যাতিও। তবে এই অতি দুঃসাহসই কাল হলো ফরাসি এই ডেয়ারডেভিলের।

গতকাল রোববার (৩০ জুলাই) হংকংয়ের ৬৮ তলাবিশিষ্ট একটি আবাসিক ভবন থেকে পড়ে ৩০ বছর বয়সি এই ফরাসি ডেয়ারডেভিলের মৃত্যু হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এনডিটিভি জানিয়েছে, গতকাল রোববার হংকংয়ের ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্স ভবন আরোহণ করছিলেন লুসিডি। একপর্যায়ে পায়ের নিয়ন্ত্রণ হারিয়ে ৬৮ তলা থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হংকংয়ের কর্মকর্তারা বলছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে লুসিডিকে ওই ভবনে দেখা যায়। তিনি গেটে থাকা নিরাপত্তারক্ষীকে ৪০ তলার একজন বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে ওই ব্যক্তি লুসিডিকে না চেনার কথা জানালে নিরাপত্তারক্ষী তাকে ভেতরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে লিফটে চড়ে ওপড়ে উঠে যান লুসিডি।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লুসিডি ৪৯ তলার পর সিঁড়ি বেয়ে ভবনের একেবারে ওপরে ওঠেন। ভবনের বাসিন্দারা বলছেন, ছাদের দরজা খোলা পেলেও সেখানে কাউকে তারা দেখতে পাননি।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জীবিত ছিলেন লুসিডি। ওই ভবনের ৬৮ তলার একটি বাসার জানালায় তিনি আটকা পড়েছিলেন। তার এ অবস্থা দেখে বাসার গৃহকর্মী পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে লুসিডির ক্যামেরা উদ্ধার করেন এবং সেখানে তার বিভিন্ন আকাশচুম্বী ভবনে ওঠার অনেক ভিডিও রয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি হংকং পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১০

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১১

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১২

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৩

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৪

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৫

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৭

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৮

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৯

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

২০
X