কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১১:৩২ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত পাকিস্তান : প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তান ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক। এ্ররই মধ্যে লাইন অব কন্ট্রোল এরিয়ায় দুই দেশের সেনাদের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়েছে। এমতাবস্থায় যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি কারণ পরিস্থিতি এখন তাৎক্ষণিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। সে অনুযায়ী কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী সরকারকে আগাম সতর্ক করেছে যে ভারতের তরফ থেকে আক্রমণের সম্ভাবনা রয়েছে, তবে তিনি এই আশঙ্কার বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এই মন্তব্য ভারতের পাহেলগাম পর্যটন কেন্দ্রে একটি সন্ত্রাসী হামলার পর এসেছে, যেখানে দুই ডজনেরও বেশি মানুষ নিহত হয়। ভারত হামলাটির জন্য পাকিস্তানিদের দায়ী করলেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। পাকিস্তান জোরালোভাবে এ অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ যুদ্ধ দিগন্তে স্পষ্ট হয়ে উঠছে। তিনি আরও বলেন, আগামী এক-দুই-তিন বা চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে।

তবে পরে জিও নিউজ-এ তিনি তার বক্তব্য স্পষ্ট করেন, আমি বলেছি, আগামী দুই-চার দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে, তা এই সময়ের মধ্যেই হবে — না হলে তাৎক্ষণিক বিপদ কেটে যাবে।

তিনি জোর দিয়ে বলেন, এটা নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয় যে যুদ্ধ হবেই, বরং পরিস্থিতি যেভাবে অগ্রসর হচ্ছে, তা ঝুঁকিপূর্ণ।

আসিফ জানান, ইসলামাবাদ এরইমধ্যে চীন, সৌদি আরবসহ উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশকেও অবহিত করেছে।

তিনি বলেন, আমাদের কিছু উপসাগরীয় বন্ধু রাষ্ট্র ইতোমধ্যে দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছে। যদিও নির্দিষ্ট করে দেশগুলোর নাম উল্লেখ করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে চীন, সৌদি আরব, ইরান এবং যুক্তরাজ্যের নেতারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১০

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১১

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১২

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৩

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৪

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৫

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৬

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৭

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৮

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৯

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

২০
X