কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নই আঞ্চলিক শান্তির চাবিকাঠি: পাকিস্তান

জাতিসংঘ ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
জাতিসংঘ ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার বলেছেন, কাশ্মীর ইস্যু দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ এবং এর সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়। সম্প্রতি পেহেলগাম হামলার পর ভারতের কর্মকাণ্ডে যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তা নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে জানান তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার ( ০৬ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসিম ইফতিখার বলেন, কাশ্মীর ইস্যুই পাকিস্তান ও ভারতের মধ্যে মূল দ্বন্দ্ব এবং এটি অবশ্যই কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সমাধান করতে হবে। কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কাশ্মীরিদের অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

ইফতিখার কাশ্মীরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেন। পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে, পেহেলগামের ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা এই ঘটনার একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি স্মরণ করিয়ে দেন, সন্ত্রাসবিরোধী বৈশ্বিক যুদ্ধে পাকিস্তান ফ্রন্টলাইন রাষ্ট্র হিসেবে ৯০ হাজারের বেশি জীবন উৎসর্গ করেছে।

রাষ্ট্রদূত আরও বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এ ছাড়া ভারত কর্তৃক সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তিনি তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তির জন্য জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন অপরিহার্য।

জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

নিরাপত্তা পরিষদের বৈঠকের শুরুতেই জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি সদস্যদের অবহিত করেন। পরে রাষ্ট্রদূত ইফতিখার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেন।

এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের ঝুঁকি ক্রমেই বাড়ছে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে গুতেরেস বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য – এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১০

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১১

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৩

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৪

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৫

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৬

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৭

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৮

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৯

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

২০
X