কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাক-যুদ্ধবিমান ভূপাতিতের দাবিকে ‘বাকওয়াস’ বললেন মার্কিন বিশ্লেষক

জে-১০সি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
জে-১০সি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে ‘বাকওয়াস’ বা ‘নিরর্থক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক ড. সি. ক্রিস্টিন ফেয়ার।

ভারতের সাংবাদিক করণ থাপারের সঞ্চালনায় ‘দ্য ওয়্যার’-এর ‘দ্য ইন্টারভিউ উইথ করণ থাপার’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

করণ থাপার তাকে প্রশ্ন করেন ভারতীয় বিমানবাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস এয়ার মার্শাল ভরতি সম্প্রতি যে দাবি করেছেন—তাতে ভারত নাকি একাধিক পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এমনকি তিনি উল্লেখ করেন, পাকিস্তানের চকলালা, রহিম ইয়ার খান, সরগোধা, জ্যাকবাবাদ ও ভোলারির বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষতির প্রমাণ পাওয়া গেছে উপগ্রহ চিত্রে।

এর জবাবে ড. ফেয়ার বলেন, পাকিস্তানের বিমানঘাঁটিতে ভয়াবহ ধ্বংসের কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, পাকিস্তানের ২০ শতাংশ বিমানবাহিনী ধ্বংস হয়েছে—এই দাবি শুনে আমি হতবাক। আগে কখনো শুনিনি। এই দাবি মিথ্যা এবং অবিশ্বাস্য।

করণ থাপার যখন সরাসরি প্রশ্ন করেন, ভারতীয় বিমানবাহিনী বলছে যে তারা এক বা একাধিক পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে। আপনি এই দাবিকে কীভাবে দেখেন?—তখন ড. ফেয়ার বলেন, বাকওয়াস (নিরর্থক)। তিনি জোর দিয়ে বলেন, এমন কোনো প্রমাণ নেই।

চীনের তৈরি চেংদু জে-১০সি মডেলের যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান এয়ারফোর্স। তবে এই বিমান বা অন্য কোনো পাকিস্তানি জেট ভূপাতিত হয়েছে—এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে মন্তব্য বিশ্লেষকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১০

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১১

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১২

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৪

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৫

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৬

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৭

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৮

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৯

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X