কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে চলছে ভোট, ট্রাম্প-হ্যারিস কোথায়

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরের কাটা ৬টার ঘরে যেতেই বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শুরু করা হয়। এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয়ে ভোটগ্রহণ চলছে। কিন্তু সবার কৌতূহল জেগেছে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস কোথায়।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মিশিগানে নির্বাচনের দিনের প্রথম ঘণ্টা কাটিয়েছিলেন। এখানেই তিনি রাতে নির্বচনী সমাবেশ করেছিলেন। মিশিগান থেকে তিনি ফ্লোরিডায় গেছেন বলে জানা গেছে।

রিপাবলিকান প্রার্থী ফ্লোরিডায় দিনটি কাটানোর পরিকল্পনা করেছেন। সেখানে তিনি নিজের ভোট দেবেন। রাতে পাম বিচে এক পার্টির আয়োজন করেছেন তিনি। সেখানে আমোদ-ফূর্তির ব্যবস্থা করা হয়েছে।

অপরদিকে রাতে হ্যারিস ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে একটি নির্বাচনী সভায় যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিকভাবে কালো চামড়ার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বলে পরিচিত। কমলা এখান থেকে ১৯৮৬ সালে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। হাওয়ার্ড ছাড়া নির্বাচনের দিনের জন্য তার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

সর্বশেষ খবর অনুযায়ী, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকরা সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের আয়োজন করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু রাজ্যে মোতায়েন করা হয়েছে স্নাইপার ইউনিট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X