কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক অপরাধ আদালতের ফলক ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই এ ধরনের নিষেধাজ্ঞা এলো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গাজা উপত্যকায় গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। আদালতের চোখে তিনি পলাতক। তাকে গ্রেপ্তারে সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জারি রেখেছেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানার এ তালিকায় আরও রয়েছেন- নেতানিয়াহুর প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতারা।

ট্রাম্প নিষেধাজ্ঞার যে নির্বাহী আদেশে সই করেছেন তার আওতায় পড়বেন আইসিসির বিশেষ কর্মকর্তারা। যারা মার্কিন নাগরিকদের অথবা ইসরায়েলের মতো মার্কিন মিত্রদের বিরুদ্ধে তদন্তে কাজ বা সহযোগিতা করেছেন। ওই ব্যক্তিদের লক্ষ্য করে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন তিনি। নিষেধাজ্ঞার মধ্যে আরও রয়েছে, মনোনীত ব্যক্তিদের যেকোনো মার্কিন সম্পদ জব্দ করা এবং মার্কিন নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে তাদের এবং তাদের পরিবারের সম্পদ ফ্রিজ করে রাখা। প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালেও ট্রাম্প আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এবার ক্ষমতা গ্রহণের পরপরই একই পদক্ষেপের পুনরাবৃত্তি করলেন।

যুক্তরাষ্ট্র কত দ্রুত নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করবে তা স্পষ্ট নয়। ২০২০ সালে প্রথম ট্রাম্প প্রশাসনের সময়, আফগানিস্তানে আমেরিকান সেনাদের দ্বারা কথিত যুদ্ধাপরাধের বিষয়ে আইসিসির তদন্তের কারণে ওয়াশিংটন তৎকালীন প্রসিকিউটর ফাতু বেনসুদা এবং তার একজন শীর্ষ সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ বিষয়ে রয়টার্স আইসিসির প্রতিক্রিয়া জানতে চায়। কিন্তু তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব তারা দেয়নি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘শিশু’র ছবি নিয়ে নীরবতা ভাঙলেন মেসি

তীব্র নদীভাঙনে দুই সপ্তাহে বিলীন ২৫ বসতবাড়ি

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

বিশ্বকাপে ফিফার আয়ে জোয়ার, বড় অঙ্কের লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ

পাট ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, শরীরে মাখানো রাসায়নিক কীটনাশক

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

১০

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

১১

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

১২

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

১৩

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে?

১৫

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

১৬

সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১৭

ওয়ালটনে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১৯

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

২০
X