শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপীয় যুদ্ধবিমান কিনছেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে তুরস্ক। তবে মার্কিন যুদ্ধবিমান না মিলতে পারে, এমন আশঙ্কা থেকে ভিন্ন পথে হাঁটছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। যুদ্ধবিমান কেনা নিয়ে বাইডেন প্রশাসনকে চাপে ফেলতে এবার ইউরোপ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার কথা ভাবছে আঙ্কারা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান তুরস্ক না-ও পেতে পারে। এ জন্য ৪০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার বিষয়ে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে আঙ্কারা।

গত সপ্তাহে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, যুদ্ধবিমান টাইফুন কেনার জন্য ব্রিটেন ও স্পেনের সঙ্গে আলোচনা করছে তার দেশ। যদিও জার্মানি এতে আপত্তি জানিয়েছে।

সূত্রটি বলছে, ইউরোফাইটারের সবচেয়ে উন্নত ও নতুন সংস্করণটি কিনতে চায় তুরস্ক। গতকাল বৃহস্পতিবার আঙ্কারায় ইয়াসার গুলার ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস এ বিষয়ে আলোচনা করেছেন।

এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান এবং বিদ্যমান যুদ্ধবিমান আধুনিকায়নের জন্য সরঞ্জাম কেনার প্রস্তাবে দেয় ন্যাটোর সদস্য দেশ তুরস্ক। ২০ বিলিয়ন ডলারের এই চুক্তির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সবুজ সংকেতও দেয়। তবে ন্যাটোর সম্প্রসারণ ও তুরস্কে মানবাধিকার ইস্যুর কথা সামনে এনে বেঁকে বসে মার্কিন কংগ্রেস।

সূত্রটি রয়টার্সকে বলেছে, তুর্কি বিমানবাহিনীর নতুন যুদ্ধবিমানের প্রয়োজন। আমাদের প্রথম পছন্দ হলো এফ-১৬। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার আশঙ্কা থাকায় টাইফুন যুদ্ধবিমান বিকল্প হতে পারে। ব্রিটিশ কর্মকর্তারাও জার্মানিকে রাজি করানোর বিষয়ে আশ্বস্ত করেছে।

জার্মানি, ব্রিটেন, ইতালি ও স্পেন যৌথভাবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তৈরি করেছে।

প্রতিরক্ষা বিশ্লেষক তায়ফুন ওজবার্ক বলেছেন, আঞ্চলিক শক্তি ভারসাম্য আনতে তুরস্কের নতুন যুদ্ধবিমান প্রয়োজন। এটি কোনো গোপন বিষয় নয়। যত তাড়াতাড়ি সম্ভব এফ-১৬ বিক্রির বিষয়ে কংগ্রেসকে রাজি করাতে বাইডেন প্রশাসনের ওপর চাপ বাড়ানোর জন্য ইউরোফাইটার যুদ্ধবিমান কেনার পদক্ষেপ নিয়েছে তুরস্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X