মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

এটি একটি অর্গানাইজড ক্রাইম : বিএবি চেয়ারম্যান

ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। পুরোনো ছবি
ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। পুরোনো ছবি

ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, আন্দোলনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করা। না হলে এত অল্প সময়ের মধ্যে এই অগ্নিসন্ত্রাস এবং এত বড় প্রলয় চিন্তাই করা যায় না। এটি একটি অর্গানাইজড ক্রাইম, ক্রিমিনাল অ্যাক্ট। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সবাই মিলে আগুন সন্ত্রাস প্রতিহত করতে হবে।

গত সোমবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর পাশে থাকার প্রতিজ্ঞাও করেন নজরুল ইসলাম মজুমদার।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করেছেন। এটি আমাদের সহ্য হচ্ছে না। বঙ্গবন্ধুকে আমরা খুন করে ফেলেছি, তার কন্যাকে মারতে পারলে আমাদের উদ্দেশ্য স্বার্থক এবং হাসিল হবে। সেটা এ আন্দোলনের উদ্দেশ্য ছিল।

নজরুল ইসলাম মজুমদার বলেন, আন্দোলনের নামে যা ঘটে গেছে, তা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর এবং জঘন্য। তারা বিটিভির কার্যালয়ে হামলা করেছে, সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, তাই তারা প্রতিহত করতে পারেনি। সুতরাং শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সবাই মিলে এই আগুন সন্ত্রাসকে প্রতিহত করতে হবে। বিএবির চেয়ারম্যান বলেন, সেনাবাহিনী কেন নামানো হলো—এটা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে, সারা বিশ্বে কথা উঠছে, যা একটি অপপ্রচার। একটি মহল জাতিকে শেষ করে দিচ্ছে, জাতিকে মেরে ফেলা হচ্ছে। সেখানে জাতির নিরাপত্তার জন্য যতটুকু দরকার ততটুকুই করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে এই ব্যাংকার নেতা বলেন, আমরা এখানে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমরা আপনার সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনার উন্নয়নের সব প্রচেষ্টা, উদ্যোগ আমরা বাস্তবায়ন করব।

তিনি বলেন, আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে আছি। এ কারণে দেশের অর্থনীতির চাবিকাঠি, সর্বস্তরের ব্যবসায়ী এবং ব্যাংকাররা এখানে উপস্থিত হয়েছেন। ব্যাংকার এবং ব্যবসায়ী—সবাই এক ফোন কলে এখানে হাজির হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X