সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র-মদ হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

অস্ত্র হাতে ছবিটি নিয়ে সমালোচনার মুখে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম। ছবি : সংগৃহীত
অস্ত্র হাতে ছবিটি নিয়ে সমালোচনার মুখে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে অস্ত্র ও মদের বোতল হাতে তোলা ছবি নিয়ে আলোচনায় এসেছেন চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা। সম্প্রতি ছড়িয়ে পড়া এসব ছবি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে ওই নেতার দাবি, ছবিটি সুপার ইডিট করা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং চাঁদা না দেওয়ায় একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সম্প্রতি অস্ত্র নিয়ে আলোচনায় আসা এ ছাত্রলীগ নেতার নাম আরিফুল আলম শিপন। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।

অস্ত্র হাতে নিয়ে সমালোচনার একপর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। সেখানে অজ্ঞাত এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।

কালবেলার হাতে আসা কিছু ছবিতে দেখা গেছে, হলুদ ও নীল টি-শার্ট পরা এক যুবক রিভলবার হাতে দাঁড়িয়ে রয়েছেন। হাসিমুখে পোজ দিয়ে পিস্তল লোডিংয়ের চেষ্টা করছেন আরেকটি ছবিতে। অন্য আরেকটি ছবিতে মদের বোতল ও গ্লাস নিয়ে হাস্যোজ্জ্বল তিনি। বলা হচ্ছে ছবিটি আরিফুল আলমের আরও বেশ কয়েক বছর আগের।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম বুধবার সন্ধ্যায় কালবেলাকে বলেন, ‘এ ছবিতে যে যুবককে দেখা যাচ্ছে সেটি আমি নই। বলা হচ্ছে আরও ৩-৪ বছর আগের ছবি। এটা মোটেও আমার ছবি নয়। এটি সুপার এডিট করা। এ বিষয়ে আমি থানায় জিডি করেছি।’

তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরের শুরুর দিকে আমার হোয়াটসঅ্যাপে একজন লোক সাংবাদিক পরিচয় দিয়ে ছবিগুলো দিয়েছিলেন। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। আমি ভালো ফ্যামিলির ছেলে। আমার বিরুদ্ধে কে বা কারা ষড়যন্ত্র করছে। তবে এ বিষয়ে পতেঙ্গা থানায় জিডি করেছি।’

এদিকে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ছবিতে যে পিস্তলটি দেখা যাচ্ছে সেটি ইতালীয় ব্র্যান্ডের। বৈধভাবে যেটার দাম ২ থেকে আড়াই লাখ টাকা। অবৈধভাবে এ অস্ত্র দেশের অভ্যন্তরে কেনাবেচা হয় কি না তা নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।

এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা ও পতেঙ্গা থানার এসআই ফরিদ আহমেদ কালবেলাকে বলেন, ‘আরিফুল আলম যে জিডি করেছেন, সেটা তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি ছাড়া জিডির তদন্ত করা যায় না। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১০

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১১

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১২

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৩

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৫

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৬

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৮

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৯

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

২০
X