কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সুজুকি নিয়ে এলো সুজুকি জিক্সার এফ আই ডিস্ক সিরিজ

রাজধানীর তেজগাঁওয়ে এক জমকালো অনুষ্ঠানে প্রদর্শন করা হয় ১৫৫সিসি সুজুকি জিক্সার এফ আই ডিস্ক ও সুজুকি জিক্সার এসএফ এফ আই ডিস্ক। ছবি : সৌজন্য
রাজধানীর তেজগাঁওয়ে এক জমকালো অনুষ্ঠানে প্রদর্শন করা হয় ১৫৫সিসি সুজুকি জিক্সার এফ আই ডিস্ক ও সুজুকি জিক্সার এসএফ এফ আই ডিস্ক। ছবি : সৌজন্য

বাংলাদেশের বাজারে বিশ্বখ্যাত জাপানিজ মোটরবাইক ব্র্যান্ড সুজুকির জিক্সার সিরিজের ‘এফ আই ডিস্ক’ ভ্যারিয়েন্টের নতুন বাইক নিয়ে এলো র‌্যানকন মোটরবাইকস লিমিটেড। গত ৩০ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে এক জমকালো অনুষ্ঠানে প্রদর্শন করা হয় ১৫৫সিসি সুজুকি জিক্সার এফ আই ডিস্ক ও সুজুকি জিক্সার এসএফ এফ আই ডিস্ক।

এখন থেকে বাইকারদের সব ধরনের চাহিদার কথা বিবেচনা করে সুজুকি জিক্সার এফআই এবিএস ও কার্ব ডিস্ক সিরিজের পাশাপাশি সুজুকি নিয়ে এলো সুজুকি জিক্সার এফ আই ডিস্ক ও সুজুকি এসএফ এফ আই ডিস্ক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেস অব সুজুকি ও অভিনেতা সিয়াম আহমেদ। আরও উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশের ডিরেক্টর শওন হাকিম, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান, হেড অব সেলস তালুকদার ইশতিয়াক-আল-রাব্বি, হেড অব মার্কেটিং শামস উদ্দিন ও হেড অব সার্ভিস শেখ নোমান ইবনে হক।

নতুন ফ্ল্যাগশিপ বাইক সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, সুজুকির এ নতুন সংযোজন বাইকারদের রাইডিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। কারণ শুধু সুজুকি মোটরবাইকসই নিয়ে এসেছে এফআই এবিএস, এফ আই ডিস্ক ও কার্ব ডিস্ক সিরিজ বাইক।

আরও পড়ুন: দ. কোরিয়ায় টিভি রপ্তানির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান বলেন, সুজুকি জিক্সার এফ আই ডিস্ক এবং জিক্সার এসএফ এফ আই ডিস্ক মডেল সুজুকির শ্রেষ্ঠত্বের ঐতিহ্যেকে আরও ত্বরান্বিত করবে।

সুজুকি জিক্সার এফ আই ডিস্ক এবং জিক্সার এসএফ এফ আই ডিস্ক দুই ভ্যারিয়েন্টের বাইকগুলো পাওয়া যাবে মেটালিক সনিক সিলভার/পার্ল ব্লেজ অরেঞ্জ, গ্লাস স্পার্কল ব্ল্যাক এবং মেটালিক ট্রাইটন ব্লু কালারে।

সুজুকি জিক্সার এফ আই ডিস্কের বাজার মূল্য ২ লাখ ৩৬ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার এসএফ এফ আই ডিস্কের বাজার মূল্য ২ লাখ ৯৭ হাজার ৯৫০ টাকা। এর পাশাপাশি জিক্সার এফআই এবিএসের বাজার মূল্য ২ লাখ ৬৬ হাজার ৯৫০ টাকা, জিক্সার কার্ব ডিস্কের বাজার মূল্য ২ লাখ ২৪ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার এসএফ এফআই এবিএসের বাজার মূল্য ৩ লাখ ২২ হাজার ৯৫০ টাকা, যা পাওয়া যাবে দেশজুড়ে সুজুকির সব অনুমোদিত শোরুমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

১১

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

১২

যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১৩

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

১৪

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

১৫

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১৬

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

১৮

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

১৯

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২০
X