সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে সংবিধান ও নির্বাচন সংস্কার বিষয়ক গোলটেবিল বৈঠক

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল বৈঠক। ছবি : সংগৃহীত
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল বৈঠক। ছবি : সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে খসড়া প্রস্তাবের উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক বাংলাদেশ সংবিধান সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এ এম মো সাঈদ ও আইন বিভাগের শিক্ষকরা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন।

সংবিধান সংস্কার বিষয়ে কার্যকরীভাবে বিচার বিভাগ পৃথকীকরণ, বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, ন্যায়পাল নিয়োগ এবং গ্রাম আদালতের প্রভিশনসহ কার্যকরী স্থানীয় সরকার ব্যবস্থা করার প্রস্তাব করা হয় বৈঠকে।

ড. এহসানুল হক মিলন Equity and Justice এর উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এখনো বিচার বিভাগ স্বাধীন নয় বলে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারে না। ফলে আইনের অপপ্রয়োগ হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে আদালতকে ব্যবহার করা হচ্ছে। শতশত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে প্রতিপক্ষকে বছরের পর বছর জেলে রাখা হচ্ছে। তাই ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিতকরণ, পার্লামেন্টে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং RPO সংশোধনের মাধ্যমে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আর্থিক লেনদেন প্রতিরোধ ও একক কর্তৃত্বরোধে প্রধানমন্ত্রীকে দলের প্রধান না রাখার বিধান করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে সংবিধানে Unitary System থেকে Federal System এ সংস্কার করার বিষয়ে আলোকপাত করেন। আলোচনায় প্রস্তাবিত বিষয়াবলী অন্তর্ভূক্ত করে সংস্কার প্রস্তাবসমূহ সংশ্লিষ্ট সংস্কার কমিশনে জমা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল, সাংবাদিক সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১০

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১১

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১২

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৩

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৪

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৫

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৬

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৭

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৮

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৯

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

২০
X