সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় চাঞ্চল্যকর কৃষক লীগ নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার হত্যা মামলায় পলাতক আসামি সালাহ উদ্দিন গাজী। ছবি : কালবেলা
গ্রেপ্তার হত্যা মামলায় পলাতক আসামি সালাহ উদ্দিন গাজী। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে চাঞ্চল্যকর কৃষক লীগ নেতা কাসেম আলী কাগুজিকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি সালাহ উদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৬। সোমবার (১৫ জুলাই) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সেকেন্দার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. সালাহ উদ্দিন গাজী (২৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত রুহুল আমিন গাজীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল কৃষক লীগ নেতা হত্যায় পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সোমবার আভিযানিক দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পলাতক আসামি সালাহ উদ্দিন গাজী সাতক্ষীরার দেবহাটা উপজেলার সেকেন্দার মোড় এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ জুলাই মধ্যরাতে স্ত্রীকে নৌকায় বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মুছা গাজী ও সালাহ উদ্দিন গাজীসহ আটজনের নামের উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আসামি মো. সালাহ উদ্দিন গাজীকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১০

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৩

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৪

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৫

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৬

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৭

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৮

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৯

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০
X