সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মৃত দুই আওয়ামী লীগ নেতার নামে সমন্বয়কের মামলা

কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ফরিদ (বামে) ও মৃত মো. মমিন (ডানে)। ছবি : কালবেলা
কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ফরিদ (বামে) ও মৃত মো. মমিন (ডানে)। ছবি : কালবেলা

ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৯৬ জনের নাম উল্লেখ করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. এমরান। ওই মামলায় নাম উল্লেখ করা ৯৬ জনের মধ্যে ২ জন আওয়ামী লীগ নেতা আগেই মারা গেছেন। মামলার নথি ঘেঁটে এবং স্বজনদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মৃত আসামিদের মধ্যে একজন আ.লীগ নেতা মো. মমিন। তিনি গত ২৪ জুন ভোরে হাঁটতে বেরিয়ে ট্রেনে কেটে মারা যান। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। দায়ের করা মামলায় তাকে ৩৩ নম্বর আসামি করা হয়েছে। এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা মমিনের ছেলে মো. সাঈফ বলেন, আমার বাবা চলতি বছর ৪ জুন ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন। মামলার বিষয়টি এখনই জানলাম। আমার বাবা জুনে মারা গেছেন। তাকে কীভাবে ৪ আগস্টের হামলার ঘটনায় আসামি হলো? এ কেমন বর্বরতা। মামলায় আসামি করা আরেকজন মৃত আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ফরিদ। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি গত বছরের সেপ্টেম্বরে কিডনিজনিত সমস্যার কারণে মৃত্যুবরণ করেন। দায়ের করা মামলায় তাকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে। এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ফরিদের বড় ছেলে মো. ফরহাদ বলেন, আমার বাবা মারা গেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। তিনি কিডনিজনিত সমস্যায় মারা গেছেন। তার মৃত্যুর এক বছর পরের ঘটনার মামলায় তাকে আসামি করা হয়েছে। এটা কেমন অবিচার? একজন মৃত মানুষ কী করে আসামি হতে পারেন? মামলার বাদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুবির সমন্বয়ক মো. এমরান বলেন, মামলার অভিযোগ এবং অভিযুক্তদের নাম ঠিক আছে। আসামিদের নাম শনাক্তে কোনো ভুল আছে কি না আমরা খতিয়ে দেখছি। সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলার বাদী অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ তদন্ত করবে। মৃত কারও নাম পাওয়া গেলে তদন্তে তার নাম বাদ পড়বে। একটি ঘটনার বিষয়ে মামলা হলে সে ঘটনার সত্যতা বেরিয়ে আসে পুলিশের তদন্তে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দাখিল করব। প্রসঙ্গত, গত বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোবাইল তল্লাশি, হামলা, মারধর, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুবির সমন্বয়ক মো. এমরান। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামি করা হয় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোটভাই, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার ও আবদুল হাই বাবলুকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১০

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১১

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১২

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৩

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৪

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৭

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৮

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

২০
X