মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পালাতে গিয়ে সচিব আটক

আটক যুগ্মসচিব একেএমজি কিবরিয়া মজুমদার। ছবি : কালবেলা
আটক যুগ্মসচিব একেএমজি কিবরিয়া মজুমদার। ছবি : কালবেলা

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে একেএমজি কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (১২ অক্টোবর) তাকে আটক করা হয়।

আটক একেএমজি কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে একেএমজি কিবরিয়া মজুমদার নামের ওই যুগ্মসচিব ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করে।

আটক যুগ্ম সচিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা রুজু হওয়ায় ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন তিনি।

বিজিবি-৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এএম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে একেএমজি কিবরিয়া মজুমদার নামের এক যুগ্মসচিবকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X