মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৫ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

মাগুরায় শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

মাগুরার মধুমতি নদীতে অনুষ্ঠিত শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
মাগুরার মধুমতি নদীতে অনুষ্ঠিত শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

মাগুরার মোহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে মধুমতি নদীর ঝামা ঘাটে এ নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রায় একশ বিশ বছর ধরে প্রতিবছর দুর্গাপূজার বিসর্জনের পরদিন এ ঘাটে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এ গ্রামীণ উৎসব।

নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের পাশাপাশি বাইচালদের ‘হেইওরে, হেইওরে’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল মধুমতি নদী। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে। দুপুর হতে না হতেই নৌকা বাইচ ও গ্রামীণ মেলা উপলক্ষে হাজারো মানুষের সমাগম ঘটতে থাকে মধুমতি নদীর ঝামা বাজার এলাকায়। মধুমতি নদীর দুই তীরে তখন হাজারো মানুষের মিলন মেলা।

মেলা উপলক্ষে সুদৃশ্য তোরণ, মাছ-মাংসের দোকান থেকে শুরু করে মিষ্টি, চানাচুর, পারিবারিক গ্রামীণ পণ্যের সমাহার, শিশুদের মাটির খেলনা, মেয়েদের প্রসাধনী, নাগরদোলাসহ নানা রকম অনুষঙ্গ। শতবর্ষী এ মেলাকে কেন্দ্র করে কেনাবেচায় মুখর হয় পুরো এলাকা। তবে প্রতি বছরেই এ মেলাকে ঘিরে ক্রেতা-বিক্রেতার লেনদেনে এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসারে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। মেলায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন সব শ্রেণির মানুষ।

এবছর পরিবর্তিত পরিস্থিতিতে মেলা আয়োজন কিছুটা অনিশ্চিত হয়ে পড়ার পরও স্থানীয়দের উদ্যোগে ও রাজনৈতিক নেতাদের সদিচ্ছার কারণে মেলা জমজমাট হয়ে উঠেছে। প্রাচীন ঐতিহ্যবাহী এ মেলা এ এলাকার অসাম্প্রদায়িক চেতনার একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করে এটিকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন স্থানীয় আয়োজকরা। জরুরি রাজনৈতিক কারণে প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদপুরের সন্তান রবিউল ইসলাম নয়ন সশরীরে উপস্থিত না থাকতে পারলেও মেলা সফল করতে তিনি ভূমিকা রাখেন বলে জানান তারা।

এ ধরনের গ্রামীণ মেলার ঐতিহ্য লালনের মাধ্যমে গ্রাম বাংলার চিরায়ত সমৃদ্ধির পথ অটুট থাকবে এমনটি আশা করেন এলাকাবাসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X