মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে বিদ্যুতের ৫ খুঁটি রেখেই ঢালাই, ক্ষুব্ধ এলাকাবাসী

সড়কে পাঁচটি খুঁটি রেখেই আরসিসি ও কার্পেটিং ঢালাই শেষ করা হচ্ছে। ছবি : কালবেলা
সড়কে পাঁচটি খুঁটি রেখেই আরসিসি ও কার্পেটিং ঢালাই শেষ করা হচ্ছে। ছবি : কালবেলা

কুমিল্লার দেবীদ্বার সড়কের ওপর পাঁচটি বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়কে আরসিসি ও কার্পেটিং ঢালাইয়ের কাজ শেষ করা হচ্ছে। এতে দুর্ভোগ কমার চেয়ে বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দরা। এ পরিস্থিতিতে বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার থানা গেট-সংলগ্ন এলাকা থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগের বাস্তবায়নে দুলালপুর জিসি ভায়া আব্দুল্লাহপুর সড়কের পুরাতন বাজার অংশের সড়কে দেখা গেছে এমন চিত্র। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরাও।

দেবীদ্বার উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, প্রায় ১৭ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে দেবীদ্বার জিসি-দুলালপুর জিসি ভায়া আব্দুল্লাহপুর সড়কের (দেবীদ্বার অংশ) প্রায় ৮ কিলোমিটার সড়কের আরসিসি ও কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় চলতি বছরের ২১ ফেব্রুয়ারি। এটি শেষ করার কথা রয়েছে ২০২৫ সালের ১৬ জুলাইয়ে। কাজের এক পর্যায়ে এসে দেবীদ্বার পুরাতন বাজার-সংলগ্ন এলাকায় ১৮ ফুটের সড়কের প্রায় পাঁচ-ছয় ফুট মাঝখানে বৈদ্যুতিক পাঁচটি খুঁটি রেখেই ঢালাইয়ের কাজ শেষ করছেন শ্রমিকরা।

স্থানীয় বাসিন্দা শামীম কাউছার বলেন, সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে চলাচল করতে গিয়ে নতুন করে দুর্ভোগ পোহাতে হবে হাজার হাজার পথচারীকে। খুঁটির কারণে সড়কটি সরু হয়ে পড়ায় দুর্ঘটনারও আশঙ্কা করা হচ্ছে।

পুরাতন বাজার এলাকার স্থানীয় ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বলেন, সড়কের মাঝকালে বৈদ্যুতিক পাঁচটি খুঁটি রেখে ঢালাই কাজ চলছে। এতে দুর্ভোগ আরও বাড়বে। ১৮ ফুটের সড়ক হয়ে তো লাভ হলো না। এ ছাড়া যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। সড়ক থেকে দ্রুত বৈদ্যুতিক খুঁটি অপসারণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে দেবীদ্বার জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম খান বলেন, উপজেলা প্রকৌশলী অফিস থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য চিঠি দিয়েছে কিন্তু কোন সড়কের জন্য দিয়েছে, তা এখন বলতে পারছি না। তবে এখনো খুঁটি সরানোর কোনো ফি পরিশোধ করা হয়নি। ফি পরিশোধ হলে কাজ শুরু করা হবে।

কুমিল্লার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদারের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্রই কুমিল্লায় যোগদান করেছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীর কাছ থেকে জানতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X