ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জাল দলিল তৈরির মূলহোতা গ্রেপ্তার

ময়মনসিংহে জাল দলিল তৈরির চক্রের মূলহোতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি : কালবেলা
ময়মনসিংহে জাল দলিল তৈরির চক্রের মূলহোতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি : কালবেলা

ময়মনসিংহে জাল দলিল তৈরির চক্রের মূলহোতা আলমগীর হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সংশ্লিষ্ট অফিসের ২০ কর্মকর্তার ৬২ সিল, খোলা রাবার সিল ৩৬টি, খোলা রাবার সিলের প্লাস্টিক হোল্ডার ১৪টি এবং ৩টি প্যাড জব্দ করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা। আলমগীর হোসেনের বাড়ি সদর উপজেলার চর ঈশ্বরদিয়ায়।

জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার নিজ বাড়ি থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতেই জাল দলিল ও নাম খারিজের দলিল তৈরি করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানিয়েছেন, তিনি এই চক্রের মূলহোতা। তিনিসহ চক্রের সদস্যরা দলিল তৈরি, নতুন খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে, এসব জমিতে যে মালিক না তাকেও জমির মালিক বানিয়ে দিতেন। এ ছাড়া নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করে জমি প্রাপ্য নয়, এমন ব্যক্তিদের নাম সংযুক্ত করে এবং জমির অংশীদার বানিয়ে দিতেন।

জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করে, জমির পরিমাণ কমিয়ে অন্যদের নতুন করে নামজারি করে জমির অংশীদার করে দিতেন। চক্রটিতে আরও অন্তত ৪ জন সদস্য রয়েছে বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X