সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নদী দিয়ে শুরু, সড়ক পরিষ্কার করে দায়িত্ব শেষ করলেন ইউএনও

সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান ইউএনও মোছা. রনী খাতুন। ছবি : কালবেলা
সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান ইউএনও মোছা. রনী খাতুন। ছবি : কালবেলা

দায়িত্ব গ্রহণের শুরুতে আদি যমুনা নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন। বিদায়ের আগে নিজ হাতে সড়ক পরিষ্কার করে দায়িত্বের শেষ প্রান্তে এসে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা পরিষদের সামনের সড়কে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ -এ অংশ নেন ইউএনও রনী খাতুন।

তার সঙ্গে অংশ নেন শ্যামনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান, স্বেচ্ছাসেবী হাফিজুর রহমান হাফিজসহ অনেকে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউএনও রনী খাতুন পরিবেশবান্ধব ও জনসম্পৃক্ত নানা উদ্যোগের কারণে আলোচনায় ছিলেন। তার নেতৃত্বে পরিচালিত আদি যমুনা নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নাগরিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

এ ছাড়া শ্যামনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে ইউএনওর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। পরিবেশ রক্ষা ও সরকারি সেবার মানোন্নয়নে তার সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়।

আরও পড়ুন : গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

বদলিজনিত বিদায়ের আগে এমন উদ্যোগে অংশ নিয়ে ইউএনও আবারও দায়িত্ববোধের উদাহরণ স্থাপন করলেন বলে মনে করছেন স্থানীয়রা।

স্বেচ্ছাসেবী কর্মী হাফিজুর রহমান হাফিজ বলেন, শেষ কর্মদিবসের আগে তার এ উদ্যোগ দায়িত্ববোধের গভীর বার্তা দেয়। দায়িত্ব শেষ হলেও দায়িত্ববোধের শেষ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X