কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রসূতির অস্ত্রোপচার করতে গিয়ে সন্তানের মাথা কাটলেন চিকিৎসক

চিকিৎসকের ভুলে ভুক্তভোগী নবজাতক। ছবি : কালবেলা
চিকিৎসকের ভুলে ভুক্তভোগী নবজাতক। ছবি : কালবেলা

কুমিল্লা সদর হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচার করতে গিয়ে গর্ভের সন্তানের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরে সেখানে ১৪টি সেলাই দিতে হয়। এমনকি চিকিৎসক বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। পরে তা জানাজানি হয়।

গত রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকের বাবা শাহাবুদ্দিন বলেন, আমাদের না জানিয়ে নবজাতকের মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কুমিল্লা নগরীর আশ্রাফপুর এলাকায় তারা থাকেন। গত ১১ ফেব্রুয়ারি তার গর্ভবতী স্ত্রী জুলিকে (২০) কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন রাতে অস্ত্রোপচার সম্পন্ন করে নবজাতককে রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ভেতরে আনলে নবজাতকের মাথায় ১৪টিরও বেশি সেলাই দেখে নবজাতকের মা হাউমাউ করে কান্নাকাটি করলে চিকিৎসক তাদের বুঝিয়ে বলেন, ‘একটু সমস্যা হয়েছে। তার জন্য আমরা দুঃখিত।’

নবজাতকের বাবা শাহাবুদ্দিন বলেন, ডাক্তাররা অনেকবার আমাদের রিকোয়েস্ট করে বলেছেন, এ ঘটনাটি যাতে বাইরের কাউকে না জানাই। বাচ্চার কোনো সমস্যা হবে না বলে আমাকে আশ্বস্ত করে বলেছেন, কিছু দিন পর ক্ষত ঠিক হয়ে যাবে।

এ ব্যাপারে অস্ত্রোপচারকারী চিকিৎসক জেনিফার শারমিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X