চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শাস্তির মুখে ৮ ল্যাব-হাসপাতাল

চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে অভিযান চালানো হয়। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে অভিযান চালানো হয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের বিভিন্ন ল্যাব ও হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতে কঠোর অবস্থানের ঘোষণার পর এবার অভিযানে নেমেছে স্বাস্থ্য বিভাগ। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন ল্যাব পরিদর্শন শেষে ৮টি ল্যাব ও হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, অ্যান্ডোসকপি ও ইসিজি বিভাগে চিকিৎসক না থাকার কারণে পাঁচলাইশের জেনেটিক ল্যাবের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। একই এলাকায় মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে বিভাগ ও আলট্রাসনোগ্রাফি বিভাগে চিকিৎসক ছিলেন না। ওই বিভাগগুলোর কার্যক্রম বন্ধের পাশাপাশি পাঁচলাইশের এ দুটি প্রতিষ্ঠানকে কৈফিয়ত তলব করা হয়েছে। তা ছাড়া ইসিজি বিভাগে চিকিৎসক না থাকায় পাঁচলাইশের ঈগল্স আই ডায়াগনস্টিক সেন্টারের ইসিজি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং লাইসেন্স না থাকায় একই এলাকার সিপিআরএল ল্যাব বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কোনো নিয়োগসংক্রান্ত তথ্য না রাখা, ডিপ্লোমাবিহীন টেকনিশিয়ান দ্বারা রক্ত কালেকশনসহ বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ও অনিয়ম পাওয়ায় জামালখান এলাকার ল্যাব এক্সপার্ট, সেনসিভ (প্রাইভেট) লিমিটেড, ইনোভা হসপিটাল লিমিটেড ও ডায়াগনস্টিক সেন্টার এবং ওআর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে কৈফিয়ত তলব করা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সম্প্রতি দেশে যেহেতু কয়েকটি ঘটনা ঘটেছে। তাই এ অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ এর আগেও এ ধরনের অভিযান পরিচালনা করেছে। অভিযানে যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X