মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে জেলেদের চাল নিয়ে চালবাজি

পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মহীন জেলেদের পুনর্বাসনের চাল বিতরণ করা হয়। ছবি : কালবেলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মহীন জেলেদের পুনর্বাসনের চাল বিতরণ করা হয়। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১টি ইউনিয়নে মৎস্য সংরক্ষণ মৌসুমে কর্মহীন জেলেদের পুনর্বাসনের চাল বিতরণ শুরু হয়েছে। বেতমোড় ইউনিয়নে যে চাল বিতরণ করা হয়েছে তাতে এক মাসে ৪০ কেজির স্থলে প্রত্যেক জেলে ৫-৬ কেজি চাল ওজনে কম পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ইলিশের জাটকা আহরণ বন্ধ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১১ মার্চ থেকে চার মাস সমুদ্র ও নদীর বিভিন্ন স্থানে জাল ফেলে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি এ নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক জেলেদের প্রতি মাসে ৪০ কেজি চাল প্রদান করে মৎস অধিদপ্তর।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকালে বেতমোড় রাজপাড়া ইউনিয়ন পরিষদে ইনটেক ত্রিশ কেজি ওজনের বস্তা খুলে ওজন মাপা যন্ত্র ছাড়াই বালতি দিয়ে মেপে জেলেদের বস্তায় চাল ভরে দিচ্ছেন। যেন জোর যার মুল্লুক তার।

জাটকা ধরা থেকে বিরত থাকা ৮৯০ জন জেলের জন প্রতি মাসে ৪০ কেজি চাল দেওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট ইউপি চেয়াম্যান উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে প্রতি জেলে পরিবারের মাঝে ৫-৬ কেজি ওজনে কম দিয়ে বিতরণ শুরু করেন। এতে জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ সময় বিক্ষুব্ধ জেলেরা ওজনে কম দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সাংবাদিকদের অবহিত করেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়েও অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওজন করে দেখা যায়- উলুবাড়িয়া গ্রামের মান্নান বিশ্বাসের ছেলে আলম বিশ্বাসকে (জেলে) ৪০ কেজির পরিবর্তে ৩৪ কেজি চাল দেওয়া হয়েছে।

তিনি জানন, জেলেদের তালিকা থেকে নাম কেটে দেওয়ার ভয়ে এ বিষয়ে কোনো জেলে প্রতিবাদ করেন না। বেতমোড় ইউনিয়নের মহারাজ, সেলিম মিয়াসহ একাধিক ভুক্তভোগী জেলের অভিযোগ, কার্ডধারী জেলেদের ৪০ কেজি করে চাল দেওয়ার নির্দেশ থাকলেও ৫-৬ কেজি করে কম দেওয়া হচ্ছে।

তবে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন ৫ কেজি করে চাল ওজনে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা জনপ্রতি জেলেকে ৪০ কেজির পরিবর্তে ৩৭.৫ চাল বিতরণ করছি। বস্তায় চাল ঘাটতি, শ্রমিকদের মজুরির জন্য কিছু চাল কম দিতে হচ্ছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, কার্ডধারী জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়ার নির্দেশনা রয়েছে। পরিমাপে কম দেওয়ার সুযোগ নেই। ইউপি চেয়ারম্যান কম দিয়েছে সেটা আমার জানা নেই। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান কালবেলাকে জানান, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রত্যেক ইউনিয়নে একজন করে সরকারি মালামাল বিতরণে ট্যাগ অফিসার দায়িত্বে থাকেন। চাল কম দেওয়ার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X