মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৩:১৭ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলে এখনো থামেনি ঘূর্ণিঝড় রিমালের দাপট

কলাপাড়া উপকূলে এখনো দাপট দেখিয়ে চলেছে ঘূর্ণিঝড় রিমাল। ছবি : কালবেলা
কলাপাড়া উপকূলে এখনো দাপট দেখিয়ে চলেছে ঘূর্ণিঝড় রিমাল। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় এখনো দাপট দেখিয়ে চলেছে ঘূর্ণিঝড় রিমাল। রোববার (২৬ মে) সন্ধ্যা থেকে যে ঝড়-বৃষ্টি শুরু হয় তার রেশ এখনো বিরাজমান। এখনো আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছেন না উপকূলীয় এলাকার বাসিন্দারা।

গতকাল সোমবার (২৭ মে) বিদ্যুৎবিহীন এলাকায় ঘুটঘুটে অন্ধকারে রাত কাটিয়েছে উপকূলীয় জনপদ। প্রচণ্ড বাতাস আর বৃষ্টি এক নাগাড়ে দাপট দেখিয়ে চলেছে মঙ্গলবার সকালেও।

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার বিভিন্ন বাসাবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় বড় গাছ রাস্তায় পড়ে আছে। মাছের ঘের ভেসে গেছে। কারও বাড়ির টিন চাল উড়িয়ে নিয়ে গেছে। নদ-নদীর পানি বেড়িবাঁধ ছুঁই ছুঁই। গতকাল এ অঞ্চলের বিভিন্ন বেড়িবাঁধ থেকে পানি গড়িয়ে লোকালয়ে ঢুকে পড়লে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে জোয়ারের পানিতে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের দেবপুরের বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা ও নিচকাটার স্লুইচগেট দিয়ে পানি প্রবেশ করায় গ্রামের বাসিন্দাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের দায়িত্বশীলরা।

নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরের বাসিন্দা মাওলানা হাবীবুল্লাহ বলেন, বাড়ির গাছপালা ভেঙে ঘরের ওপর পড়ে আছে। চাল উড়িয়ে নিয়ে গেছে। এখনো আতঙ্ক কাটেনি।

নীলগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর আবুল কালাম আজাদ বলেন, আমরা এখানকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নেওয়াসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছি।

নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মিয়া বাবুল বলেন, আমার এলাকার কয়েকটি স্লুইসগেট নড়বড়ে। রাতে অনেক জায়গা থেকেই পানি লোকালয়ে ঢুকছে। আমরা সবাইকে নিরাপদে রাখার চেষ্টা করছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের নির্দেশনায় আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। কন্ট্রোল রুম ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঝড়ে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে দ্রুত গাছ অপসারণের জন্য আলাদাভাবে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী পর্যটন নগরী কুয়াকাটার সব আবাসিক হোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X