বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে র‌্যাগিং করায় ২০ শিক্ষার্থীকে বহিষ্কার ও জরিমানা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

র‍্যাগিংয়ের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থ জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পবিপ্রবি রেজিস্টার (অ.দা.) অধ্যাপক ড. মামুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪০তম সভা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের তানভিরুল ইসলাম সিয়াম ও প্রিতম কারনকে বিশ্ববিদ্যালয় থেকে তিন সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। কৃষি অনুষদের মো. ইউনুস খান ইফতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের জুনায়েদ হোসাইনকে দুই সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

যেসব শাস্তি দেওয়া হলো এ ছাড়া আইন অনুষদের এম কেরামত আলী হলের সৌরভ সরকার শাওন, কৃষি অনুষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জিহাদ হাসান জিম, আইন অনুষদের এম কেরামত আলী হলের গোলাম রাব্বি, কৃষি অনুষদের এম কেরামত আলী হলের ওমর ফারুক, সিএসসি অনুষদের এম কেরামত আলী হলের খালিদ মাহমুদ রুপক, আইন অনুষদের শের-ই-বাংলা-২ হলের খালিদ হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ইসতিয়াক আহমেদ রিহাব, ব্যবসায় প্রশাসন অনুষদের এম কেরামত আলী হলের মো. জুনায়েদ আল হাবিব জিন্নাহ, কৃষি অনুষদের শের-ই-বাংলা-১ হলের সাহিব আহমেদ চৌধুরীকে এক বছর হল থেকে বহিষ্কার ও এক বছর জরিমানা করা হয়েছে।

কৃষি অনুষদের এম কেরামত আলী হলের এমএ জুবায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের এম কেরামত আলী হলের মো. সোহেল ও আইন অনুষদের এম কেরামত আলী হলের সনাতন চন্দ্র রায়কে হল থেকে ছয় মাস বহিষ্কার ও ছয় মাস জরিমানা করা হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের এম কেরামত আলী হলের কাচিং মং মারমা, ব্যবসায় প্রশাসন অনুষদের এম কেরামত আলী হলের মো. নুর মোহাম্মদ সরকার, আইন অনুষদের এম কেরামত আলী হলের মিনহাজুল ইসলামকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। আইন অনুষদের শের-ই-বাংলা-২ অনুষদের সুপেল চাকমাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিস্টার বহিষ্কৃত শিক্ষার্থীরা কোনোমতে ক্যাম্পাসে ও হল বহিষ্কাররা কোনোভাবে হলে অবস্থান করতে পারবে না। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় তহবিলের মধ্যে দণ্ডিত অর্থ জমা দিতে বলা হয়েছে। অর্থ প্রদানে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

গত ২৩ নভেম্বর রাত দেড়টায় এম কেরামত আলী হলের নবাগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে ২০২২-২৩ শিক্ষাবর্ষের (লেভেল-২ সেমিস্টার-২) এ সব শিক্ষার্থীর বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X