বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

শাকিবের জন্যই ভারতীয় সিনেমা ছাড়লেন তিশা

তানজিন তিশা ও শাকিব খান । ছবি : সংগৃহীত
তানজিন তিশা ও শাকিব খান । ছবি : সংগৃহীত

কলকাতার একটি বহুল আলোচিত চলচ্চিত্রে কাজ করার কথা ছিল অভিনেত্রী তানজিন তিশার। কিন্তু হঠাৎ করেই শোনা যায়, সে জায়গা দখল করেছেন অন্য এক নায়িকা। গুঞ্জনে মুখর হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। নানা জল্পনা-কল্পনার ভিড়ে অবশেষে নীরবতা ভাঙলেন তিশা, জানালেন নিজের অবস্থান ও সিদ্ধান্তের পেছনের সত্যিটা।

সম্প্রতি তানজিন তিশার টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার যে খবরটি ছড়িয়েছে, সেটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিশা নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছেন।

তানজিন তিশা জানান, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। এ ছাড়াও তিনি চেয়েছেন বাংলাদেশের সিনেমার মাধ্যমেই তার অভিষেক হোক। চেয়েছেন, শাকিব খানের মতো তারকার সঙ্গেই তিনি সিনেমায় পা রাখুন।

অভিনেত্রীর বলেন, ‘কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি। তারা আমার সঙ্গে আলাপ না করেও এভাবে লিখেছে। আমি সবসময় চেয়েছি, সংবাদকর্মীরা আমার ভাই-সহকর্মী। তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার সঙ্গে আলোচনা করে লিখুক।’

এর আগে ‘ভালোবাসার মরশুম’ কর্তৃপক্ষের একটি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে, ভিসা জটিলতার কারণেই শুটিংয়ে অংশ নিতে পারেননি তানজিন তিশা; তাই তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে চূড়ান্ত করে সিনেমার টিম। যদিও সিনেমাটিতে কাজ করার গুঞ্জন শুরু হওয়া পর্যন্ত স্পষ্ট এ নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। এবার ‘বাদ যাওয়া’ প্রসঙ্গ ওঠার পর কার্যত মুখ খুললেন অভিনেত্রী।

এদিকে, দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিষেকের গুঞ্জন শোনা গেলেও তা এবার বাস্তবে রূপ নিচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও তানজিন তিশা। দেশপ্রেমের ভিন্নধর্মী গল্পে নির্মিত এ সিনেমাটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তিশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X