বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০২:৩১ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদরাতে সাবকনসাসের ‘স্বপ্ন’

ব্যান্ড সাবকনসাস। ছবি : ব্যান্ডের সৌজন্যে
ব্যান্ড সাবকনসাস। ছবি : ব্যান্ডের সৌজন্যে

দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘সাবকনসাস’। দীর্ঘ বিরতি ভেঙে ব্যান্ডটি আবারও হয়েছে নিয়মিত। স্টেজ শোয়ের পাশাপাশি প্রকাশ করছে নিজেদের নতুন গান। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদকে সামনে রেখে দলটি এবার ভক্তদের উপহার দিতে যাচ্ছে আরও একটি নতুন গান। যার শিরোনাম ‘স্বপ্ন’।

গানটি সাবকনসাসের চতুর্থ অ্যালবাম ‘রূপকথার কাব্য’-এর ষষ্ট গান।

গানের কথা লিখেছেন রায়হান আলমগীর লুকান এর কম্পোজিশন করেছে জোহান ও ‘সাবকনসাস’।

নতুন গানটি নিয়ে আশাবাদী গোটা ব্যান্ড। দর্শকের কথা মাথায় রেখেই করা হয়েছে মিউজিক, লেখা হয়েছে গান। তাই ব্যান্ডের ভোকালিস্ট জোহানের মতে, ‘আমাদের প্রথম প্রধান্য শ্রোতারা। তাদের কথা মাথায় রেখেই লেখা ও গানের কম্পোজিশন করা হয়েছে। আশাকরছি চাঁদরাতের আনন্দ আরও বাড়িয়ে দিতে গানটি শ্রোতাদের পছন্দ হবে।’

১৯৯৮ সালে স্কুলপড়ুয়া পাঁচ বন্ধু মিলে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে তারা। ২০২৩ সালে দলটির ব্যান্ড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ হয়। ‘সাবকনসাস’ এখন পর্যন্ত মোট তিনটি অ্যালবাম বের করেছে। ২০০২ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘মাটির দেহ’। অ্যালবামের ‘মাটির দেহ’, ‘মাঝি’, ‘দিল দে’, ‘হে নবী’ গানগুলো তরুণ শ্রোতারা পছন্দ করেন। ২০০৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘তারার মেলা’। ব্যান্ডের গাওয়া ‘অহনা’, ‘দুঃখ দুঃখ’, ‘অকারণ’, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়।

এ দুই অ্যালবাম প্রকাশ করার পর ব্যান্ডের দুই প্রতিষ্ঠাতা সদস্য জোহান ও লুকান পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অনিয়মিত হয়ে পড়ে ব্যান্ডের কার্যক্রম। মাঝে ৯ বছর বিরতির পর ২০১৩ সালে তারা প্রকাশ করে তাদের তৃতীয় পূর্ণাঙ্গ অ্যালবাম ‘শিল্পের ঘর’। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম ‘রূপকথার কাব্য’। ইতোমধ্যে অ্যালবামটির ৫টি গান তারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।

বর্তমানে ব্যান্ডের সদস্যসংখ্যা পাঁচজন : জোহান ভোকালিস্ট ও গিটারিস্ট, লুকান ড্রামস, বেজ গিটারে অয়ন, লিড গিটার সৈকত এবং অসি লিড গিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X