মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী স্বামী তালাক দেওয়ায় যে কাণ্ড ঘটালেন স্ত্রী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভাড়া বাসা থেকে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বুধবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের চক ফরিদ এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতি আক্তার (২৫) আদমদিঘি উপজেলার সান্তাহার লেকো কলোনির মাজেদ হোসেনের মেয়ে। তার স্বামী তুরস্কে থাকেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতির স্বামী তুরস্কে অবস্থান করছেন। সেই সুযোগে অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জান্নাতি। এক মাস আগে এক যুবককে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নেন। এরপর থেকে জান্নাতি ওই বাসায় একাই বসবাস করতেন। তার স্বামী তুরস্কে থাকা অবস্থায় পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রী জান্নাতিকে তালাক দেন। এ খবর জানতে পেরে জান্নাতি ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।

এ বিষয়ে ওসি হাসান বাসির বলেন, ভাড়া বাসা থেকে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বুধবার রাতে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে পৌঁছে বাসার মালিকের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পারেন, খাটের উপরে সিলিং ফ্যানের সঙ্গে জান্নাতির লাশ ঝুলছে। খাটের পাশে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে।

তিনি আরও বলেন, লাশে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। জান্নাতির পরিবার পুলিশকে জানায় গত ২৬ সেপ্টেম্বর থেকে জান্নাতির মোবাইল ফোন বন্ধ। এ কারণে পুলিশে ধারণা ওই রাতেই জান্নাতি আত্মহত্যা করতে পারেন।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X