রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এ সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ২১ আগস্ট ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী:

১৮৭৮ - প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।

১৯১১ - লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসার ছবিটি আজকের দিনে লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়।

১৯১৫ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৯ - হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।

১৯৯১ - লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

২০০৪ - ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়, সে হামলায় ২৪ জন নিহত হন এবং তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ প্রায় ৩০০ লোক আহত হন। এ হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভি রহমান অন্যতম, যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।

জন্ম:

১৭৮৯ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।

১৯০৮ - পরমনাথ ভাদুড়ী, ভারতীয় বাঙালি বিজ্ঞানী কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ।

১৯১১ - চামেলী বসু, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী।

১৯৭৩ - সের্গেই ব্রিন রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৮৬ - উসেইন বোল্ট, জ্যামাইকায় জন্মগ্রহণকারী বিশ্বখ্যাত দৌড়বিদ।

১৯৮৯ - আলেক্স ভিদাল, স্প্যানিশ ফুটবলার।

১৯৯৬ - ক্যারোলিনা মুচোভা, চেক টেনিস খেলোয়াড়।

মৃত্যু:

১৬১৩ - ইসলাম খাঁ, বাংলার শাসনকর্তা।

১৭৬২ - লেডি মেরি ওয়ার্টলি মন্টাগু, ইংরেজ লেখক, কবি এবং নাট্যকার।

১৯১১ - মাহবুব আলি খান, হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম।

১৯৪০ - লিওন ত্রোৎস্কি, রুশ বিপ্লবী নেতা।

১৯৪৩ - হেইনরিক পন্টোপপিডান, ডেনিশ লেখক, সাহিত্যে নোবেলজয়ী।

১৯৭৮- বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।

১৯৯৫ - সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

২০০৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান, ভারতীয় সানাই বাদক।

২০১৭ - নায়ক রাজ রাজ্জাক, বাংলাদেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

১০

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১১

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১২

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৩

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৪

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৫

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৬

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৭

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৮

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৯

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

২০
X