কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত ব্যক্তিকে আইন সচিব না করার আহ্বান ইয়াং জাজদের

ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম-এর লোগো। ছবি : সংগৃহীত
ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম-এর লোগো। ছবি : সংগৃহীত

বিতর্কিত ব্যক্তিকে আইন সচিব না করার আহ্বান জানিয়েছেন তরুণ বিচারকদের প্ল্যাটফর্ম ‘ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম’। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে অন্যায্য সুবিধা নিয়ে বিচার বিভাগকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন, এ ধরনের বিতর্কিত কোনো ব্যক্তিকে কিংবা চুক্তিভিত্তিক নিয়োগের আওতায় কোনো ব্যক্তিকে আমরা আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দেখতে চাই না।

সচিব পদে আমরা জ্যেষ্ঠ, মেধাবী ও গ্রহণযোগ্য একজন বিচারককে চাই; যিনি বিগত সরকারের বিশেষ সুবিধাভোগী নন এবং যিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিচার বিভাগে সত্যিকার সংস্কার আনতে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এদিকে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়।

এর আগে গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি ও বিকাশ কুমার সাহাকে ওএসডি করা হয়। আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

যুগ্মসচিব বিকাশ কুমার সাহাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয় এবং যুগ্মসচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তাগণকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট ১৩ আগস্ট তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হল, জানলেন প্রধানমন্ত্রী

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

১০

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

১১

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

১২

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

১৩

বরখাস্তের পরও স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক

১৪

সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৫

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি / ইসলামী ছাত্র আন্দোলনের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়তে কাজ করছে আরএমপি: ভূমিমন্ত্রী

১৭

সহশিক্ষা কার্যক্রমকে পুরো এডুকেশন সিস্টেমে আনা হবে: মাহ্দী আমিন 

১৮

বিএনপি ছেড়ে আসা আবু বকর এবার আওয়ামী লীগও ছাড়লেন

১৯

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

২০
X