কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১১:১০ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

মার্চ মাসেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চৈত্রের শুরুতেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিলেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার তথ্য মতে, চলতি মাসেই সারা দেশে তিনবার কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে।

শনিবার (১৫ মার্চ) তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, শনি ও রোববার (১৫ ও ১৬ মার্চ) সিলেট, ময়মনসিংহ (নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা), চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এ অবস্থায় আগামী বৃহস্পতি থেকে রোববার (২০ থেকে ২৩ মার্চ) খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

শুক্র থেকে সোমবার (২৮ থেকে ৩১ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এ দিন ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৫ মার্চ) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X