কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০২:৪৪ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসির চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান রিজভীর

নির্বাচন কমিশনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
নির্বাচন কমিশনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনের (ইসি) চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে বিএনপির আয়-ব্যয়ের হিসেব জমা দিতে গেলে ইসি সচিব বিএনপির নেতাদেরকে চায়ের আমন্ত্রণ জানালে তিনি তা প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছেন দলটির ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে দুপুরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দিতে গিয়েছিলাম। ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে হিসেব তুলে দেওয়ার পর তিনি রুহুল কবির রিজভীকে চায়ের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তা প্রত্যাখ্যান করে ইসি সচিবালয় থেকে বেরিয়ে আসেন।

আরও পড়ুন : ২০২২ সালে বিএনপির আয় ৫ কোটি ৯২ লাখ, ব্যয় ৩ কোটি ৮৮ লাখ

এ সময় রুহুল কবির রিজভী সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১০

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১১

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৩

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৪

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৫

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৯

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

২০
X