কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে : ভিপি নুর

গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুর। পুরোনো ছবি
গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুর। পুরোনো ছবি

রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে। যেখানে রাজনীতিবিদরা গরু-ছাগলের মত বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীতে অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

তাদের মিছিলটি পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে নুরুল হক নুর বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে না। আজকে জনগণের ভোটের অধিকার ও নির্বাচনের পরিবেশ নাই। বিরোধী দলের কার্যালয় পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীদের জেলে রেখে তারা নির্বাচনের খেলা ও উৎসব করছে। সাবেক ডাকসু ভিপি বলেন, আমরা শুরু থেকেই বলছি দলীয় সরকারের অধীনে কোনো সাজানো ও পাতানো প্রহসনের নির্বাচনে আমরা যাব না। আমাদের উপর নির্যাতন করেছে। তারপরেও আমরা মাথানত করি নাই।

তিনি বলেন, চলমান গণতন্ত্রের জন্য লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হবে, আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুুর রহিম, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১০

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১১

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১২

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৩

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৪

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৫

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৬

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৮

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৯

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

২০
X