রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের দাবি গণতন্ত্রী পার্টির   

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা

ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করারও দাবি জানিয়েছেন গণতন্ত্রী পার্টি।

শুক্রবার (২৪ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানান কেন্দ্রীয় নেতারা।

নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে সিন্ডিকেট ভাঙতে হবে। ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করতে হবে। আসন্ন বাজেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম জোরদার করতে হবে। এ জন্য সরকারকে সবচেয়ে বেশি উদ্যোগী ভূমিকা পালনের তাগিদ দেন তারা।

পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদারের সভাপতিত্বে প্রাক বাজেট আলোচনা সভা পরিচালনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন।

বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মিজানুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য হরি প্রসাদ মিত্র, কামরুল ইসলাম, শফি রেজা নূর মজুমদার, কেন্দ্রীয় নেতা ড. হালিম দাদ খান, ড. নাজমুল করিম, অ্যাড. মায়া ভৌমিক, সিদরাতুল মোস্তফা বিপ্লব, আলমগীর হোসেন, মঞ্জুরুল ইসলাম মেঘ, বাদল সরকার, মকবুল হোসেন মুকুল,ফারহানা আলী পিংকী, মো. আলী লিটন, ফখর উদ্দিন আহমেদ খোকন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X