কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্ন্যাপব্যাকের পর ৩৮ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা  

যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের অভিযোগে যুক্তরাষ্ট্র ২১টি প্রতিষ্ঠান ও ১৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার (১ অক্টোবর) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এ ঘোষণা দেয়।

অভিযোগে বলা হয়েছে, ইরানের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন ও শহিদ বাকেরি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক দেশীয়ভাবে সামরিক প্রযুক্তি সংগ্রহ করছে। এই গ্রুপ ইরানের শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করে।

আরেকটি নেটওয়ার্ক ইরান, হংকং ও চীনে সক্রিয় থেকে মার্কিন তৈরি ইলেকট্রনিকস সরবরাহ করেছে শিরাজ ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজকে, যারা রাডার ও মিসাইল গাইডেন্স সিস্টেম তৈরি করে।

এছাড়া ইরান, জার্মানি, তুরস্ক, পর্তুগাল ও উরুগুয়েজুড়ে ছড়ানো আরেকটি নেটওয়ার্ক ইরানের হেলিকপ্টার সাপোর্ট অ্যান্ড রিনিউয়াল কোম্পানির জন্য সরঞ্জাম জোগাড় করেছে। প্রতিষ্ঠানটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ব্যবহৃত হেলিকপ্টার সার্ভিস করে।

ওএফএসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আওতাধীন এলাকায় উল্লিখিত সব সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকরা তাদের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না। বিদেশি ব্যাংকগুলোও তালিকাভুক্তদের সঙ্গে বড় ধরনের লেনদেন করলে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

এ পদক্ষেপ জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞার আওতায় নেওয়া হয়েছে। গত সপ্তাহে কার্যকর হওয়া স্ন্যাপব্যাকের পর ট্রাম্প প্রশাসনের এটি প্রথম নিষেধাজ্ঞা। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X