কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

সরকার অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করছে ট্রাম্প প্রশাসন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলমান সরকার অচলাবস্থার (শাটডাউন) জন্য সম্পূর্ণভাবে ডেমোক্র্যাটদের দায়ী করেছে ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার (১ অক্টোবর) বলেন, প্রায় সব ডেমোক্র্যাট সিনেটর সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অথচ ছয় মাস আগেই একই ধরনের বিল তারা সমর্থন করেছিলেন।

রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাটরা আমেরিকান নাগরিকদের স্বার্থের বদলে অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবার খরচ বহনের ওপর জোর দিচ্ছে। এর ফলে নারী-শিশু পুষ্টি কর্মসূচি, কমিউনিটি হেলথ সেন্টার, মেডিকেয়ারসহ জরুরি সেবাগুলো বিপর্যয়ের মুখে পড়ছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, অচলাবস্থার কারণে সেনাদের বেতন বন্ধ হয়ে গেছে, নিম্ন আয়ের পরিবার খাদ্য সহায়তা হারাচ্ছে এবং হারিকেন মৌসুমে বন্যা বীমা অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি ডেমোক্র্যাটদের প্রতি সরকার পুনরায় চালু করার উদ্যোগ নিয়ে তারপর স্বাস্থ্যসেবা নিয়ে বিতর্ক করার আহ্বান জানান। ভ্যান্স অভিযোগ করেন, সিনেট মেজরিটি লিডার চাক শুমার দলের অতিবামপন্থিদের চাপে নতি স্বীকার করেছেন। তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১০

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১১

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১২

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৩

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৪

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৫

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৬

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৭

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৮

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৯

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

২০
X