বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে পারফরম্যান্সে পিছিয়ে দলনেতারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে—‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ বা ‘সামনে থেকে নেতৃত্ব’—এই বাক্যটি সম্পূর্ণ অনুপস্থিত। নেতৃত্বের কৌশল এবং ব্যক্তিগত পারফরম্যান্স— কোনোটিতে ফুল মাকর্স পাচ্ছেন না বিপিএলের সাতদলের অধিনায়করা।

যা সবচেয়ে বেশি অনুধাবন করার কথা সিলেটের। ইনজুরি এবং হতাশাজনক পারফরম্যান্স—সব মিলিয়ে চিরচেনা অধিনায়ক মাশরাফিকে পাচ্ছে না তারা। পাঁচ ম্যাচের সবকয়টিতে হেরেছে সিলেট। এই পাঁচ ম্যাচের ৩টিতে বোলিং করে উইকেট পেয়েছেন একটি আর ব্যাট হাতে তার মাত্র ৮।

প্রায় একই চিত্র কুমিল্লার লিটন দাসের। ইমরুল কায়েসকে সরিয়ে এবার অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে। ব্যাট হাতে চার ম্যাচে তার রান মাত্র ৩৫। গড় ৮.৭৫ আর স্ট্রাইকরেট ৮৭.৫০। দলও দুটি করে হার ও জয় দেখেছে। অন্যদিকে নির্ভার ইমরুল কায়েস এরই মধ্যে পেয়ে গেছেন দুটি অর্ধশতক।

এবারের আসরে ৫ ম্যাচে ৪ জয় চট্টগ্রামের। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় রয়েছে তারা। বিদেশি ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্সে ঢাকা পড়েছে অধিনায়ক শুভাগত হোমের ব্যর্থতা। ৫ ম্যাচে ২ ইনিংসে তার ৯ রান, আর বল হাতে নিয়েছেন ১ উইকেট।

একই অবস্থা ঢাকার মোসাদ্দেক হোসেনের। চার ম্যাচে করেছেন ১৬ রান। বোলিংয়ে উইকেট তার জন্য এখনো সোনার হরিণ। এর প্রভাব পড়েছে ম্যাচে ফলেও। চার ম্যাচের তিনটিতেই হেরে তার দল।

দেশি-বিদেশিদের ভিড়িয়ে রীতিমতো তারকাবহুল দল গড়ে বরিশাল। তবে মাঠের পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও নেই। তামিম ইকবালের অধিনায়কত্বে পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে তারা। এখনো বড় ইনিংস খেলা হয়নি তামিমের। ৫ ম্যাচে বরিশাল অধিনায়কের রান ১২৯। নামের পাশে নেই কোনো অর্ধশতক।

রংপুরের দায়িত্ব নিয়ে ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসেন অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপরও তার ব্যাটে চলছে রানখরা। পাঁচ ম্যাচে ৭৫ রান। তিন জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে বিপিএলের ফেবারিটরা।

অধিনায়কদের ব্যর্থতার ভিড়ে কিছুটা ব্যতিক্রম খুলনার এনামুল হক বিজয়। চার ম্যাচে দুই অর্ধশতকে করেছেন ১৩০ রান। তার দলও আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। পারফরম্যান্স-অধিনায়কত্ব এবং ইমপ্যাক্ট—সব মিলিয়ে অন্য ছয় অধিনায়কের তুলনায় একমাত্র ব্যতিক্রম বিজয়। এখন পর্যন্ত ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ বা ‘সামনে থেকে নেতৃত্ব’র এবারের বিপিএলে যথার্থ উদাহরণ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X