কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তে গুগলের নতুন টুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রযুক্তি জায়ান্ট গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি বিভিন্ন ছবি শনাক্তের নতুন টুল এনেছে। সিনথআইডি নামের টুলটি এআই দিয়ে অর্থাৎ কম্পিউটারে তৈরি বাস্তবসম্মত কৃত্রিম ছবি ও শিল্পকর্ম শনাক্তে সাহায্য করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সার্চ ইঞ্জিন জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে টুলটি গুগল ক্লাউড গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। এই টুলটি এআইয়ের তৈরি ছবির ভেতরে ডিজিটাল জলছাপ এম্বেড (ঢুকিয়ে দেয়) করে যা খালি চোখে দেখা যায় না। ফলে ছবির রং পরিবর্তন বা ক্রপ করা হলেও তা গুগলের টুলটি দিয়েই সহজে শনাক্ত করা যায়।

টেক্সট থেকে ছবি তৈরির একটি নতুন মডেল হলো- ইমাজেন। বর্তমানে এই মডেলটি ব্যবহার করে সিনথআইডির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

সাধারণ ছবিতে যে জলছাপ থাকে তা খালি চোখে দেখা যায়। তবে সিনথআইডি ছবির পিক্সেল ডেটার ভেতরে ডিজিটাল জলছাপ সরাসরি এম্বেড করে। এই ডিজিটাল জলছাপ খালি চোখে দেখা যায় না।

টুলটি এআইয়ের দুটি মডেলকে ব্যবহার করে। এ দুটিকে একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছবিতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, আর আরেকটি তা শনাক্ত করে।

গুগল এই মডেলগুলোকে জলছাপ এম্বেড করার জন্য অপ্টিমাইজ করেছে যা আসল ছবির সঙ্গে যুক্ত থাকবে। টুলটি গুণমান বজায় রেখে ছবির পরিবর্তন শনাক্ত করতে সক্ষম।

অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা যায়, এআই দিয়ে তৈরি ছবির বহু সম্পাদনার পরও সিনথআইডি ছবিগুলোকে শনাক্ত করতে পারে। যদিও অতিমাত্রায় এডিট করা ছবি শনাক্তের কোনো প্রতিশ্রুতি দেয়নি গুগল। তবে এইআইয়ের তৈরি কনটেন্টের দায়িত্বের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে টুলটি একটি নতুন প্রযুক্তিগত উপায় দেখিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X