মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করা সোনা-দানা দেড়শ বছর পর ফেরত দিল যুক্তরাজ্য

আসান্ত সাম্রাজ্যের একটি প্রাচীন নিদর্শন। ছবি : সংগৃহীত
আসান্ত সাম্রাজ্যের একটি প্রাচীন নিদর্শন। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ ঘানার কাছ থেকে ৩২টি সোনা ও রুপার শিল্পকর্ম চুরি করার দেড়শ বছর পর ফেরত দিয়েছে যুক্তরাজ্য। তবে এসব জিনিসপত্র মাত্র ছয় বছরের জন্য ধার হিসেবে দেশটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

আধুনিককালের ঘানা আগে আসান্ত সাম্রাজ্যের অধীনে ছিল। এই রাজবংশ ১৭০১ থেকে ১৯০১ পর্যন্ত দেশটি শাসন করেছে। উনিশ শতকে ব্রিটেন ও আসান্ত সাম্রাজ্যের মধ্যে প্রবল সংঘর্ষের সময়ে আসান্তের রাজদরবার থেকে এসব জিনিস লুট করেছিল ব্রিটিশ সেনারা। এরপর থেকে এতদিন ব্রিটিশ মিউজিয়ামে ১৫টি ও ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে ১৭টি জিনিস রাখা ছিল।

শনিবার ঘানার প্রধান সমঝোতাকারী আইভর অ্যাগিয়েমান-ডুয়া বার্তা সংস্থা এএফপির কাছে এসব জিনিস ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ-ও বলেছেন, তাদের এসব মূল্যবান জিনিসগুলো ধার হিসেবে দেওয়া হয়েছে।

ইউরোপের ঔপনিবেশিক শক্তিধর বিভিন্ন দেশ বহু বছর আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ শাসন করেছে। এই সময় তারা এসব দেশ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস নিজ নিজ দেশে নিয়ে গেছেন। তবে সম্প্রতি লুট করা এসব আফ্রিকান শিল্পকর্ম ফেরত পেতে জোর প্রচার চালাচ্ছে দেশগুলো।

এমনই একটি দেশ হলো নাইজেরিয়া। প্রাচীন বেনিন সাম্রাজ্যের ষোলো ও আঠারো শতকের হাজার হাজার ধাতব বস্তু ফেরত পেতে আলোচনা অব্যাহত রেখেছে দেশটি। এসব জিনিসপত্র বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X