কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব ভারতের লোকসভায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে দাবিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তার উঠেছে ভারতের পার্লামেন্ট লোকসভায়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) লোকসভায় এমন প্রস্তাব উত্থাপন করেন মমতা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়।

তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের উচিত বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে জাতিসংঘের কাছে আবেদন করা। এরআগে, গতকাল একই ধরনের দাবি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। ভারতের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। অবিলম্বে প্রতিবেশী দেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের জন্য আবেদন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গেও দেশটি সংযুক্ত। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হওয়ায় পশ্চিমবঙ্গ সেখানকার ঘটনার দ্বারা সরাসরি প্রভাবিত হয়। তিনি বলেন, অতীতেও শরণার্থীদের আগমন ঘটেছে।

তৃণমূল নেতা বলেন, পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে ও কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থান পরিষ্কার করতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি আহ্বানও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১১

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১২

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৩

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৪

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৫

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৬

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৭

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৮

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৯

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

২০
X