কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১১:২১ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় তারা পৃথক পৃথক হামলায় নিহত হয়েছেন। এ সময় অনাহার ও অপুষ্টিতে মারা গেছে আটজন শিশু।

স্থানীয় চিকিৎসা কর্মকর্তাদের বরাতে বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

মঙ্গলবার ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৫৮ জনই ছিলেন ত্রাণপ্রত্যাশী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনী তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় ভুক্তভোগীরা নিরস্ত্র ছিলেন। বারবার অনুরোধ সত্বেও ইসরায়েলি বাহিনী গুলি বন্ধ করেনি।

গাজার মানবিক সংকট মোকাবিলায় ৬ কোটি ডলারের খাদ্য সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহায়তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

ট্রাম্প বলেন, ‘গাজার মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আমরা তাদের খাওয়ানোর চেষ্টা করছি।’ তিনি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, খাদ্য সংকট ও লজিস্টিক জটিলতা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

তবে যুক্তরাষ্ট্র পরিচালিত ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, এসব ত্রাণের বেশির ভাগ নষ্ট ও অখাদ্য। এ ছাড়া ত্রাণ বিতরণের সময় ও স্থানসহ বিস্তারিত আগেই আইডিএফকে জানিয়ে দেওয়া হয়। ফলে ত্রাণপ্রত্যাশী মানুষদের একত্র করে হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। এ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করলেও পাত্তা দিচ্ছে না ইসরায়েল।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X