কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০১:১৫ এএম
অনলাইন সংস্করণ

লেবাননের হামলায় ইসরায়েলের ৭ সেনা আহত

লেবানন থেকে ইসরায়েলে হামলার পর সীমান্তবর্তী এলাকায় ধোঁয়া। ছবি : এপি
লেবানন থেকে ইসরায়েলে হামলার পর সীমান্তবর্তী এলাকায় ধোঁয়া। ছবি : এপি

ইসরায়েলের সেনাদের ওপর হামলা চালিয়েছে লেবানন। এতে ইসরায়েলের সাত সেনা আহত হয়েছেন। বোরবার (১২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে মর্টার শেল ছুড়েছে। এতে করে ইসরায়েলেরর সাত সেনাসহ ১০ বেসামরিক লোক আহগ হয়েছেন।

সেনাবাহিনী জানিয়েছে, আজ ইসরায়েলের উত্তরের মানারা অঞ্চলে হিজবুল্লাহ মর্টার শেল ছুড়েছে। এতে করে বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে তাদের সীমান্তে ১৫টি লঞ্চার ছোড়ার ব্যাপারটি তারা নিশ্চিত করতে পেরেছে। এরমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চারটি ভূপাতিত করেছে। এছাড়া বাকিগুলো খোলা ময়দানে পড়েছে।

হামাসের সামরিক শাখা এ হামলার দায় স্বীকার করেছে। তারা উত্তর হাইফা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সীমান্ত শহর নাউরা এবং শ্লোমিতে হামলার কথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি হামাস।

ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, বোরবার প্রথম ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন। এর জবাবে কামানের গোলা ছুড়েছে ইসরায়েলের সেনারা।

উল্লেখ্য, গাজায় টানা ৩৭ দিনের অব্যাহত বোমাবর্ষণে নিহত মানুষের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৭৮ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু রয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন শত শত মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করছেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতা সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X