কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ৬০ সেনার ওপর ফিলিস্তিনের হামলা

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। পুরোনো ছবি।
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। পুরোনো ছবি।

গাজায় যুদ্ধ ফেরার পর আবারও বড় হামলার মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের ৬০ সেনার ওপর হামলা চালিয়েছে। রোববার (৩ ডিসেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলি সেনাদের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই তাঁবু ইসরায়েলের ৬০ সেনা অবস্থান করছিলেন।

আল কাসেম ব্রিগেড জানিয়েছে, ৩টি স্থানে বৃত্তাকারে সেনাবিধ্বংসী গ্রেনেড ছুড়েছে ব্রিগেডের সেনারা। এগুলো ভোর সাড়ে ৪টার দিকে বিস্ফোরিত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সেনাদের একটি তাবু ছিল। জুহর আদ-দিকের পূর্বাঞ্চলের তাঁবুতে এ হামলা করা হয়।

বিবৃতিতে তারা আরও জানিয়েছে, এ হামলা থেকে যে সেনারা বেঁচে গেছে তাদের লক্ষ্য করে আবারও হামলা করা হয়েছে।

আলকাসেম ব্রিগেড এ হামলার দাবি করলেও ইসরায়েলের সেনাবিাহিনী এ বিষয়ে কিছু জানায়নি।

কয়েক দিনের যুদ্ধবিরতির পর চলতি সপ্তারেহ শুরুতে আবার ইসরায়েল গাজায় হামলা শুরু করেছে। ইসরায়েলের এ হামলায় গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ ব্যারেলের সঙ্গে ফোনালাপে শনিবার (২ নভেম্বর) এ সতর্কবার্তা দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ না করে তাহলে এ যুদ্ধ গভীর আঞ্চলিক সংঘাতে রূপ নেবে।

তিনি বলেন, যদি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি প্রশাসন যুদ্ধাপরাধ বন্ধ না করে তাহলে এ যুদ্ধের পরিধি বেড়ে যাবে। এটি আঞ্চলিকভাবে আরও গুরুতর হবে এবং পরিধি ছড়িয়ে পড়বে।

আলোচনায় আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে জোর করে সরিয়ে দেওয়ার পরিকল্পনার নিন্দা জানান। তিনি বলেন, যত দ্রুত সম্ভব গাজায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধ করা দরকার।

গাজায় ইসরায়েল হামলা শুরুর পর থেকে ইরানপন্থি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সক্রিয় অবস্থানে রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X