কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

আরও তিন লক্ষাধিক হোটেল কক্ষ বানাবে সৌদি আরব

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পর্যটন খাতে নিজেদের বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি আরব। এজন্য নানা উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছে দেশটি। এরই ধারাবাহিকতায় আরও তিন লক্ষাধিক হোটেল কক্ষ বানাতে যাচ্ছে দেশটি। বুধবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন খাতকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় হোটেলের সক্ষমতা বাড়াতে যাচ্ছে দেশটি। কনসালটেন্সি প্রতিষ্ঠান নাইট ফ্রাংকের তথ্যানুসারে, ২০৩০ সালের মধ্যে আরও তিন লাখ ২০ হাজার হোটেল কক্ষ বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটি।

নাইট ফ্রাংকের তথ্যমতে, চলতি দশকের শেষে দেশটিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ১৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। ফলে এ সময় নতুন করে হোটেল কক্ষের সংখ্যা বাড়াতে হবে। এর মধ্যে ৬৬ শতাংশ হবে বিলাসবহুল, উচ্চশ্রেণির। এছাড়া ২০৩০ সাল নাগাদ সৌদির পর্যটন খাত ৭২ শতাংশ বাড়বে। ফলে এ সময়ে ২ লাখ ৫১ হাজার ৫০০ হোটেল কক্ষের চাহিদা দেখা দেবে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালের শেষে সৌদি আরবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। দেশটির জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৬ শতাংশ। যা এ দশকের শেষে ১০ শতাংশে উন্নীত করার জন্য পদক্ষেপ অব্যাহত রেখেছে দেশটির সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সাল নাগাদ সৌদি আরবের পবিত্র নগরীতে ধর্মীয় পর্যটকের সংখ্যা ৩০ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। আর এ সংখ্যা ২০৩০ সাল নাগাদ ৫০ মিলিয়নে গিয়ে পৌঁছাবে।

সৌদি আরবের পর্যটন খাতে ২0২৩ সালে প্রথমার্ধে ব্যয় বেড়ে ৮৭ বিলিয়ন রিয়ালে পৌঁছেছে। যা আগের বছর ২০২২ সালের তুলনায় ১৩২ শতাংশ বেশি। এছাড়া এ সময়ে আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ১৪২ শতাংশ বেড়েছে। এ সময় ১৪ দশমিক ৬ মিলিয়ন পর্যটক দেশটিতে এসেছেন।

দেশটির হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড লেজার অ্যাডভাইজরি বিভাগ মিনার প্রধান তুরাব সালিম বলেন, ২০৩০ সাল নাগাদ সৌদি আরব ১৫০ মিলিয়ন পর্যটক টানার লক্ষ্যমাত্রা নিয়েছে। যা আগের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এজন্য দেশটির সরকার বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় বিনোদন খাতকে ঢেলে সাজাচ্ছে সৌদি আরব। এজন্য দেশটিতে গত কয়েক বছরে রিয়াদের বুলেভার্ড ওয়ার্ল্ড থিম পার্কসহ কয়েকটি পার্ক উন্মোচন করা হয়েছে। এছাড়া এ সময়ে আরও অন্তত ২৪টি থিম পার্কের লাইসেন্স দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১০

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১১

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৩

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৪

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৫

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৬

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৭

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৮

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১৯

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

২০
X