কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের যোদ্ধাদের পরিকল্পনা জানত ইসরায়েল

ইসরায়েলের একটি ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলের একটি ট্যাংক। ছবি : সংগৃহীত

তাহলে কী ছক করেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল? নতুন একটি নথি প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই এখন ঘুরে ফিরছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে সাধারণ মানুষকে অপহরণ করবে, এমন বিষয় কয়েক সপ্তাহ আগে থেকেই জানত ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সংবাদমাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে এমন পিলে চমকানো খবর প্রকাশ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশন ‘ডিটেইলড এন্ড টু এন্ড রেইড ট্রেনিং’ শিরোনামে ওই নথি তৈরি করেছিল। হামলার প্রায় দুই সপ্তাহ আগে অর্থাৎ গেল বছরের ১৯ সেপ্টেম্বর ওই নথি বিতরণ করা হয়।

সেখানে বলা হয়, ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী যোদ্ধাদের এলিট ইউনিট সিরিজ মহড়া চালিয়েছে।

এই মহড়ায় সামরিক পোস্টে হামলা চালানো, সেনা সদস্য ও বেসামরিক ব্যক্তিদের অপহরণ এবং জিম্মিদের গাজায় কোথায় রাখা হবে- এই বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

কান নিউজের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা ওই নথির ব্যাপারে অবগত ছিল। ৭ অক্টোবরের ওই হামলা রুখতে ব্যর্থতা নিয়ে সমালোচনার মধ্যে এই নথির কথা সামনে এলো।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের পরিকল্পনা পুরোটাই জানা ছিল ইসরায়েলি সেনাবাহিনীর। কিন্তু ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের নিয়ে বিদ্যমান ধারণা এবং সিনিয়র কর্মকর্তাদের অবহেলার কারণে আগে থেকে সতর্ক করা হলেও সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১০

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১১

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১২

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৩

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৪

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৫

ব্রাজিলের জালে জাপানের গোল

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৭

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৯

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

২০
X